Home খবর মাত্র 48,499 টাকার বিনিময়ে পাওয়া যাবে iPhone 16, জেনে নিন কবে এবং কোথা থেকে কিনবেন সস্তা আইফোন

মাত্র 48,499 টাকার বিনিময়ে পাওয়া যাবে iPhone 16, জেনে নিন কবে এবং কোথা থেকে কিনবেন সস্তা আইফোন

যাদের বাজেট কম, অথচ অ্যাপেল আইফোন ব্যাবহার করতে চান তাদের জন্য দারুণ সুযোগ আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে iPhone 16 ফোনে দুর্দান্ত অফার জারি করা হয়েছে। ফোনটি 79 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা বর্তমানে মাত্র 48 হাজার টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ ফোনটি লঞ্চ প্রাইসের তুলনায় 31,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 16 ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।

শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে iPhone 16 ফোনটি সবচেয়ে কম দামে কেনা যাচ্ছে। iPhone 16 ফোনের 128GB স্টোরেজ অপশন 79,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে শপিং সাইট ফ্লিপকার্টে মাত্র 51,999 টাকা দামে লিস্টেড হয়েছে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক জারি করা হয়েছে, এরপর iPhone 16 ফোনটি মাত্র 48,499 টাকা দামে পাওয়া যাবে।

Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ইউজাররা অতিরিক্ত 3,600 টাকার ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এরপর আরও দাম কমে ফোনটি 48,499 টাকায় কেনা যাবে। জানিয়ে রাখি সম্প্রতি iPhone 17 ফোনটি লঞ্চের পর, কোম্পানির পক্ষ থেকে iPhone 16 ফোনটিতে 10 হাজার টাকার দাম কমানো হয়েছিল। এরপর ফোনটি 69,900 টাকা দামে পাওয়া যাচ্ছিল। বর্তমানে অ্যাপেল ওয়েবসাইট সহ শপিং সাইট আমাজন, ক্রোমা এবং বিজয়সেলসের মাধ্যমে 69,900 টাকা দামে সেল করা হচ্ছে।

23 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টের Big Billion Days সেল শুরু হতে চলেছে। এই সেল চলাকালীন iPhone 16 ফোনটি কম দামে পাওয়া যাবে। আইফোন 16 ফোনটি কেনার জন্য এবং সেল ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ছাড়াও Axis এবং ICICI ব্যাঙ্কের মাধ্যমে iPhone 16 ফোনটি কিনলে 10% ডিসকাউন্ট পাওয়া যাবে।

বর্তমানে iPhone 16 ফোনটিতে অ্যাপলের নতুন iOS 26 অপারেটিং সিস্টেম আপডেট হয়েছে। এই iOS নতুন iPhone 17 ফোনেও দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য iPhone 16 ফোনটিতে 3.89GHz ক্লক স্পীডযুক্ত Apple A18 Bionic চিপসেট রয়েছে। অ্যাপলের বক্তব্য অনুযায়ী iPhone 16 ফোনটির CPU আগের iPhone 15 ফোনের তুলনায় 40% ফাস্ট এবং 35% বেশি এফিশিয়েন্ট।

iPhone 16 ফোনটিতে 6.1-ইঞ্চির Dynamic Island সহ Super Retina XDR ডিসপ্লে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 2000nits ব্রাইটনেস, HDR10 এবং Dolby Vision সাপোর্ট করে। স্ক্রিনটিকে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য শক্তিশালী Ceramic Shield Glass Protection দেওয়া হয়েছে। মনে করিয়ে দিই নতুন ডিজাইনের পাশাপাশি iPhone 16 ফোনটিতে একেবারে নতুন Camera Control Button দেওয়া হয়েছে, যা একাধিক কাজের জন্য ব্যাবহার করা যায়।

ফটোগ্রাফির জন্য iPhone 16 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে True Tone Flash এবং f/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 26mm 48MP Fusion সেন্সর এবং f/1.6 অ্যাপার্চারযুক্ত 120° ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 12MP 2x টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য iPhone 16 ফোনটিতে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

iPhone 16 ফোনটিতে 3,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জিঙের জন্য এতে 25W MagSafe Wireless Charging এবং 15W Qi Wireless Charging ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার ফুল চার্জ করলে প্রায় 22 ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং 80 ঘন্টা অডিও প্লেব্যাক উপভোগ করা যায়।

iPhone 16 ফোনের প্রসেসর এবং ফটোগ্রাফি ইউজাদের আকৃষ্ট করবে। যারা অ্যাপেলের ফোন ব্যাবহার করতে চাইছেন, তাদের জন্য ডিসকাউন্ট এবং অফার সহ 48,499 টাকা দামে iPhone 16 ফোনটি একটি ভালো অপশন। আমাদের টেস্টে ফোনটি 17,64,170 AnTuTu score পেয়েছে। অন্যদিকে এই প্রাইস রেঞ্জে 50 হাজার টাকার চেয়ে কম দামে AnTuTu 17,09,077 স্কোর সহ OnePlus 13R ফোনটি iPhone 16 ফোনের প্রতিযোগী।