vivo ফ্যানদের জন্য দারুণ খবর! V70 5G ফোনে পাওয়া যাচ্ছে 4000 টাকা ডিসকাউন্ট, জেনে নিন ডিটেইলস

গত সপ্তাহে vivo তাদের কিছু ফোনে প্রাইস হাইক জারি করে তাদের ফ্যানদের বড়সড় ধাক্কার সম্মুখীন করেছিল। কোম্পানির লেটেস্ট vivo V70 সিরিজের দাম 4 হাজার টাকা বাড়ানো হয়েছে। অফিসিয়ালি ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিকই, তবে সবাইকে অবাক করে vivo V70 5G ফোনের দামে 4,000 টাকা ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে। নিচে এই ফোনটির অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে vivo V70 5G ফোনটি ছাড় সহ সেল করা হচ্ছে। এই পোস্টটি লেখার সময় আমরা চেক করেছি কোম্পানির ওয়েবসাইট vivo India সহ শপিং প্ল্যাটফর্ম Flipkart, Amazon, Croma, Vijeysales ও Reliance Digital সাইটে এই ফোনের দামে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এইসহ শপিং সাইটে vivo V70 5G ফোনটি 4,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। ফোনটি কিস্তির মাধ্যমে কিনলে এই ছাড় পাওয়া যাবে এবং এটি No Cost EMI হবে।

ভিভো ডট কমে Kotak, HDFC এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে। শপিং সাইট ফ্লিপকার্ট থেকে এই ছাড় পাওয়ার জন্য HDFC এবং Axis ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করতে হবে। এক‌ইভাবে আমাজন থেকে ফোনটি কেনার সময় Axis, ICICI বা Kotak ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করলে এই 4 হাজার টাকা ছাড় পাওয়া যাবে।

ক্রোমা সাইটে ফোনটি কেনার সময় IDFC, YES, SBI এবং KOTAK ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করে পেমেন্ট 4,000 টাকার এই অফার উপভোগ করা যাবে। বিজয় সেল্স প্ল্যাটফর্মে Kotak, IDFC, SBI, YES Bank এবং AU Smal Finance Bank এর মাধ্যমে পেমেন্ট করা হলে এই ডিসকাউন্ট বেনিফিট দেওয়া হবে। রিলায়েন্স ডিজিটাল সাইট থেকে এই ছাড় পাওয়ার জন্য গ্ৰাহকদের Kotak, SBI, IDFC এবং AU Smal Finance Bank কার্ড ব্যাবহার করতে হবে।

জানিয়ে রাখি এই অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে এবং কোম্পানির পক্ষ থেকে যে কোনো সময় এটি তুলে নেওয়া হতে পারে। উপরোক্ত প্ল্যাটফর্মগুলি থেকে ডিসকাউন্ট সহ ফোনটি কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন –

ভিভো ডট কম/ ফ্লিপকার্ট / আমাজন / ক্রোমা / বিজয় সেল্স / রিলায়েন্স ডিজিটাল

Vivo V70 5G ফোনে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K Ultra Clear ডিসপ্লে দেওয়া হয়েছে। ফ্ল্যাট AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সহ 4320Hz PWM ডিমিং, 459PPI পিক্সেল ডেনসিটি, 1.07 বিলিয়ন কালার এবং HDR10+ সাপোর্ট করে। এই স্ক্রিনে 3D Ultrasonic Fingerprint Scanning 2.0 টেকনোলজি যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে।

প্রসেসিঙের জন্য Vivo V70 5G ফোনে ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 1437195 AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি যোগ করা হয়েছে।

Vivo V70 5G ফোনে ফটোগ্রাফির জন্য Zeiss lens ব্যাবহার করা হয়েছে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT700V সেন্সর, 50MP নাইট টেলিফটো লেন্স এবং 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo V70 ফোনে 90W FlashCharge সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 15 ঘন্টা, 37 মিনিট PCMark Battery Benchmark স্কোর পেয়েছে। এই ফোনটি বাইপাস চার্জিং সাপোর্ট করে, এর ফলে হেভি প্রসেসিঙের সময় চার্জার কানেক্ট করলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায়। এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here