গোটা ভারতে প্রত্যেক দিন গরমের প্রকোপ বেরেই চলেছে। এমতাবস্থায় গাড়ি চালকদের (Car Drive) সবথেকে বড়ো অসুবিধা হয়ে দাড়ায়, যখন তাদের গাড়ির এসি কাজ করে না। কারণ গরম আসলেই মানুষ সম্পূর্ণ ভাবে গাড়ির এসির উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই রকম পরিস্থিতিতে গাড়ির এসি ঠিক মত ঠান্ডা হাওয়া দিতে না পারলে ( Car cooling in Summer ) তখন গাড়ির ভিতরে গরম বেরে যায় এবং ড্রাইভার সহ প্যাসেঞ্জারের অসুবিধা হয়। কিন্তু গরমকালেও যদি আপনাকে গাড়িতে চড়তে হয়, তাহলে এরকম একটি গ্যাজেট কিনে নিন, যা আপনার গাড়ির গড়মের সমস্যার সমাধান করে দেবে। এই আর্টিকেলে ভারতে উপলব্ধ সেই সমস্ত সস্তা Car Cooling Gadget সম্পর্কে জানানো হবে, যেগুলি খুবই সস্তা (Cheap Car Cooling Gadget)। আসুন জেনে নেওয়া যাক এই গ্যাজেট গুলির সম্পর্কে এবং কত টাকা দামে উপলব্ধ এই গুলি।
কার সোলার ফ্যান
আমরা যে গ্যাজেটের কথা বলতে চলেছি, সেটা হলো কার সোলার ফ্যান, এটির সম্পর্কে বলা হচ্ছে যে এটি কোনো ট্রিপে গেলে এসি খাড়াপ হয়ে গেলে অনেকটাই রেহাই দেবে এই গ্যাজেটটি। এই ডিভাইসটির আকার খুবই ছোটো এবং সহজেই গাড়ির জানালায় সেট হয়ে যায়।
বিনা বিদ্যুতে চলবে এই ফ্যান
এই ডিভাইসটিকে চালানোর জন্য গাড়ির সাথে কানেক্ট করতে হবে না বরং এটি সোলার পাওয়ার্ড, সূর্যের রশ্মি থেকে এনার্জি নিয়ে কাজ করে ডিভাইসটি। ডিভাইসটি সেই সময়ে খুবই কার্যকর হবে, যখন গাড়ি স্টার্ট থাকবে না আর গাড়ির ভিতরে কেউ বসে থাকবে। এই রকম পরিস্থিতিতে এই সোলার ফ্যানটি গরমের থেকে বাঁচাবে। এই সোলার ফ্যানটি সূর্যের রশ্মি থেকে এনার্জি নিয়ে নিজে থেকেই চার্জ হতে থাকবে।
দাম 500 টাকার কাছাকাছি
এটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটি আকারে অনেকটাই ছোটো এবং এটির দামও 200 থেকে 500 টাকার মধ্যে হয়। এটিকে অফলাইন মার্কেট সহ অনলাইন মার্কেট, যেমন আমাজন ইন্ডিয়া অথবা ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










