Home খবর বাড়ানো হয়েছে realme C85 এবং realme C71 ফোনের দাম, 6 হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে এই সস্তা 5G স্মার্টফোনের

বাড়ানো হয়েছে realme C85 এবং realme C71 ফোনের দাম, 6 হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে এই সস্তা 5G স্মার্টফোনের

প্রাইস হাইকের চক্করে রিয়েলমি ফ্যানরা সত্যিই বিপর্যস্ত। কোম্পানির পক্ষ থেকে গত বছর নভেম্বর মাসে ভারতে 7000mAh ব্যাটারি, IP69 Pro রেটিং এবং 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে সহ realme C85 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় ফোনটির স্টার্টিং প্রাইস রাখা হয়েছিল মাত্র 15,499 টাকা। তবে বর্তমানে এই ফোনটির দাম 20 হাজার টাকার চেয়েও বেড়ে গেছে। এক‌ই সঙ্গে মাত্র 7,699 টাকা দামে লঞ্চ হ‌ওয়া realme C71 4G ফোনটির দাম এখন 10 হাজার টাকার ওপরে পৌঁছে গেছে।

realme C85 5G ফোনটির 4GB RAM + 128GB Storage সহ বেস মডেল 15,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই মডেলের দাম 5,500 টাকা বাড়িয়ে 20,999 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে এই ফোনের 16,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম বাড়িয়ে 22,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেলের দাম বেড়েছে 6,000 টাকা।

realme C85 5G ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেল্থ সহ 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ফুল চার্জে 22 ঘন্টা অনলাইন ভিডিও স্ট্রিমিং করা যাবে। আরও বলা হয়েছে মাত্র 1% ব্যাটারিতেও এই ফোনে 9 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।

realme C85 5G ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এর সঙ্গে এই ফোনটি 6.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP Sony IMX852 ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ এই ফোনটিতে IP69 Pro রেটিং রয়েছে।

realme C71 4G ফোনের 4GB RAM + 64GB Storage ভেরিয়েন্ট 7,699 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা এখন বাড়িয়ে 10,999 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে এই ফোনের 6GB RAM + 128GB Storage মডেলের দাম 8,699 টাকা থেকে বেড়ে 11,999 টাকা হয়ে গেছে।

realme C71 4G ফোনে UNISOC T7250 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি Android বেস্ড realme UI অপারেটিং সিস্টেমে কাজ করে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 6,300mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং কোম্পানি জানিয়েছে এতে ফুল চার্জে 20 ঘন্টার চেয়েও বেশি ইউটিউব ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির ব্যাটারি 15W ফাস্ট চার্জিঙের পাশাপাশি 6W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য realme C71 4G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে f/2.2 অ্যাপারচার্যুক্ত এবং PDAF অটো ফোকাস টেকনোলজি সাপোর্টেড 13MP প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে Omnivision OV13B সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ক্যামেরায় AI Eraser, AI Clear Face এবং Dual-view video মোড রয়েছে।

realme C71 ফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 725nits ব্রাইটনেস এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ArmorShell গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে Pulse Light রয়েছে, এতে 9 কালার এবং 5 কাস্টোমাইজেবল গ্লো মোড ব্যাবহার করা যাবে।