Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi আজ ভারতীয় মার্কেটে দুটি নতুন লো বাজেট স্মার্টফোন Redmi A2 এবং Redmi A2+ লঞ্চ করেছে। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি Redmi কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর এটাই হল তাদের প্রথম ডিভাইস যেটা আজ মার্কেটে লঞ্চ হয়েছে৷ এই পোস্টে আপনাদের Redmi A2 এবং Redmi A2 Plus দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: লিক হল Realme C53 এর রেন্ডার এবং স্পেসিফিকেশন, শীঘ্রই হবে লঞ্চ
Redmi A2 স্মার্টফোনের দাম
Redmi A2 স্মার্টফোনটি ভারতে তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর বেস মডেলে রয়েছে 2GB RAM + 32GB স্টোরেজ, যার দাম 5,999 টাকা, এছাড়াও 2GB RAM + 64GB মেমরি ভেরিয়েন্টের দাম 6,499 টাকা এবং 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,499 টাকা।
Redmi A2+ স্মার্টফোনের দাম
Redmi A2 Plus ফোনটি ভারতীয় মার্কেটে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ একটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার দাম 8,499 টাকা। এই দুটি Redmi ফোনই 23 মে থেকে সেলের জন্য পাওয়া যাবে যা Sea Green, Aqua Blue এবং Classic Black রঙের কালার অপশনে পাওয়া যাবে। আরও পড়ুন: ইনস্টাগ্রাম থেকেও কিন্তু ভালো আয় করা সম্ভব, জেনে নিন কিছু সহজ ট্রিকস
Redmi A2 এবং Redmi A2+ ফোনের স্পেসিফিকেশন
- স্ক্রিন: Redmi A2 এবং A2 Plus স্মার্টফোনটি 20:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1600 x 720 পিক্সেল রেজলিউশন সহ 6.52 ইঞ্চি HD+ স্ক্রিন সাপোর্ট করে। কোম্পানি এর নাম দিয়েছে ডট ড্রপ ডিসপ্লে। এর তিন দিক বেজেল-লেস।
- প্রসেসর: এই Redmi ফোনগুলি Android 13 ‘Go Edition’-এ লঞ্চ করা হয়েছে যা 2.2GHz ক্লক স্পিড সহ MediaTek Helio G36 octa-core প্রসেসরে রান করে। এর মধ্যে LPDDR4X RAM এবং eMMC 5.1 ROM টেকনোলজি দেওয়া হয়েছে। এই নতুন Redmi মোবাইলগুলি 3GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে, যা 4GB RAM কে 7GB পর্যন্ত প্রসারিত করে৷
- ক্যামেরা: Xiaomi Redmi A2 এবং A2+ স্মার্টফোন দুটি ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে F/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা সেকেন্ডারি AI লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনে F/2.2 অ্যাপারচার যুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: Redmi A2 এবং Redmi A2+ ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh এর একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনটি 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
- সিকিউরিটি: Redmi A2 স্মার্টফোনে ফেস আনলক ফিচার রয়েছে। Redmi A2+ ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।
- কানেক্টিভিটি: Redmi A2 Plus ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। এটি একটি 4G ফোন যেখানে ব্লুটুথ 5.0, 2.4GHz WiFi এবং 3.5mm জ্যাকের মতো ফিচার গুলিও পাওয়া যায়৷
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











