লিক হল Realme C53 এর রেন্ডার এবং স্পেসিফিকেশন, শীঘ্রই হবে লঞ্চ

Highlights

  • আগামী মাসে রিয়েলমির ‘সি’ সিরিজে এই ফোনটি লঞ্চ করা হতে পারে।
  • এই ফোনে 33 ওয়াট সুপারভুক সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
  • কোম্পানির পক্ষ থেকে গত মাসে টেক মার্কেটে রিয়েলমি সি55 পেশ করা হয়েছিল।

রিয়েলমি তাদের ‘সি’ সিরিজের একটি নতুন ফোনে কাজ করছে বলে জানা গেছে। এই নতুন ফোনটি Realme C53 নামে পেশ করা হতে পারে। কয়েক দিন আগেই এই ফোনটি ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের সার্টিফিকেশন ওয়েবসাইটে RMX3760 মডেল নাম্বারের সঙ্গে দেখা গিয়েছিল। তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি মার্কেটে পেশ করা হবে। Appuals ওয়েবসাইট একটি নতুন রিপোর্টের মাধ্যমে C53 এর রেন্ডার এবং স্পেসিফিকেশনপ্রকাশ করেছে। চলুন জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের নতুন লিক রিপোর্ট সম্পর্কে। আরও পড়ুন: ইনস্টাগ্রাম থেকেও কিন্তু ভালো আয় করা সম্ভব, জেনে নিন কিছু সহজ ট্রিকস

Realme C53 এর রেন্ডার ডিটেইলস

  • Realme C53 এর রেন্ডার অনুযায়ী এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে।
  • সেলফি ক্যামেরাসহ এই পাঞ্চ হোল কাটআউটটি স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর দেওয়া হবে।
  • ফোনটির ডিসপ্লের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে কিছুটা চিন পার্ট থাকবে।
  • ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন থাকবে এবং এর ঠিক নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হবে।
  • রিয়েলমি সি53 এর ব্যাক প্যানেলে ওপরের ডানদিকের কোণায় ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
  • এই সেটআপে দুটি বড় রিঙের মধ্যে ক্যামেরা সেন্সর দেওয়া হবে। সেটআপের মধ্যেই ক্যামেরা সেন্সরের পাশে ফ্ল্যাশ লাইট থাকবে।
  • ফোনটির নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট এবং তার পাশে স্পিকার গ্রিল থাকবে।

Realme C53 এর স্পেসিফিকেশন (লিক)

  1. ডিসপ্লে: রিয়েলমি সি53 ফোনে 6.74 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, এইচডি+ রেজলিউশন এবং মাখনের মতো স্মুথ 90 হার্টস রিফ্রেশরেট দেখা যাবে।
  2. প্রসেসর, RAM এবং স্টোরেজ: এই ফোনে Unisoc T612 চিপসেট, 6GB LPDDR4x RAM (6GB ভার্চুয়াল RAM) এবং 128 GB UFS 2.2 স্টোরেজ থাকবে।
  3. ব্যাটারি: এতে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
  4. ক্যামেরা: সেলফির জন্য এই ফোনে 8-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। একইভাবে এতে 50-মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং 0.3-মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দেওয়া হবে।

Realme C53 এর সম্ভাব্য দাম

গত মাসে কোম্পানি ভারতে iPhone 14 Pro এর মতো মিনি ক্যাপসুলসহ Realme C55 স্মার্টফোন লঞ্চ করেছিল। রিয়েলমির পক্ষ থেকে এই ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছিল 10,999 টাকা। আমরা আশা করছি Realme C53 ফোনটির দামও ভারতের মার্কেটে এর আশেপাশেই হতে পারে। আরও পড়ুন: 365 দিন ভ্যালিডিটিসহ Airtel-এর সবচেয়ে সস্তা প্ল্যান মাত্র 1799 টাকা দামে

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here