Home খবর মাত্র 5000 টাকায় 5G ফোন! 25 জুন লঞ্চ হতে পারে সবচেয়ে সস্তা 25 স্মার্টফোন

মাত্র 5000 টাকায় 5G ফোন! 25 জুন লঞ্চ হতে পারে সবচেয়ে সস্তা 25 স্মার্টফোন

ভারতীয় টেক মার্কেটে শীঘ্রই একটি নতুন স্মার্টফোন ব্র্যান্ড পা রাখতে চলেছে। রিয়েলমি ইন্ডিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত মাধব শেঠ এবার NxtQuantum Shift Technologies এর সঙ্গে হাত মিলিয়ে ‘AI+’ নামক নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনতে চলেছে। সম্প্রতি এই ব্র্যান্ডের লোগো প্রকাশ্যে এসেছিল। এবার একটি নতুন লিকের মাধ্যমে ব্র্যান্ডের আসন্ন ফোনের নাম, লঞ্চ ডেট এবং সস্তা এআই+ 5G ফোনের প্রাইস রেঞ্জ প্রকাশ্যে এসেছে।

5,000 টাকার 5G ফোন

প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী NxtQ তাদের আপকামিং ফোনটি সাধারণ মানুষের বাজাতের মাধ্যেই পেশ করবে। রিপোর্ট অনুযায়ী এই AI+ ফোনটির দাম 5,000 টাকা থেকে 8,000 টাকার মধ্যে রাখা হতে পারে। প্রসঙ্গত এখনও পর্যন্ত কোনো 5G স্মার্টফোন 5,000 টাকা বাজেটে লঞ্চ করা হয়নি। তাই AI+ স্মার্টফোনটি এই প্রাইস রেঞ্জে লঞ্চ করা হলে এটি ভারতের সবচেয়ে সস্তা 5G ফোনের মুকুট জিতে নেবে।

কবে লঞ্চ হবে সবচেয়ে সস্তা 5G ফোন?

আমাদের পাওয়া খবর অনুযায়ী NxtQ কোম্পানি আগামী 25 জুন তাদের স্মার্টফোন ব্র্যান্ড AI+ লঞ্চ করবে। এখনও পর্যন্ত এই লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে বিভিন্ন মিডিয়া রিপোর্টে এই দিনটিকেই সঠিক বলে ধরা হচ্ছে। খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি গোটা বিশ্বের মধ্যে ভারতেই প্রথম AI+ ব্র্যান্ড পেশ করা হবে।

নতুন NxtQ AI+ স্মার্টফোন

রিপোর্ট অনুযায়ী আগামী 25 জুন টেক মঞ্চে NxtQ AI+ ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ করা হবে এবং এই ব্র্যান্ডের অধীনে তিনটি নতুন ফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে প্রথমে “Nova series’ সিরিজ লঞ্চ করা হবে বলে খবর পাওয়া গেছে। এই সিরিজের তিনটি ফোনের মধ্যে একটির নাম AI+ Nova 2 5G হবে বলে জানা গেছে।

AI+ Nova 2 5G ফোনের স্পেসিফিকেশন

ইতিমধ্যে ইন্টারনেটে তথাকথিত AI+ Nova 2 5G ফোনটির ফটো লিক হয়ে গেছে। এই ছবিতে ফোনটির ব্যাক প্যানেল দেখানো হয়েছে। এই ফোনে সার্কেল শেপে ক্যামেরা সেটআপ দেখা গেছে। এই ক্যামেরা মডিউলে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ রয়েছে। ছবিতে ফোনটির গ্লাসি ফিনিশ দেখা গেছে।

এই ক্যামেরা মডিউলে “Matrix AI Camera” লেখা রয়েছে, যার ফলে বোঝাই যাচ্ছে ফোনটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে। ইমেজ থেকে আরও জানা গেছে ফোনটিতে 6GB RAM + 128GB storage পাওয়া যাবে। এই ফোনে ডুয়েল সিম সাপোর্ট থাকবে। সবচেয়ে বড় কথা Nova 2 5G সহ সবকটি ফোন NxtQuantum OS এ কাজ করবে।

মেদ ইন ইন্ডিয়া স্মার্টফোন

GSMArena এর রিপোর্ট অনুযায়ী AI+ স্মার্টফোনগুলি “Make in India” মোহরের সঙ্গে তৈরি করা হবে। আরও জানা গেছে ব্র্যান্ডের নোভা সিরিজের ফোনগুলি e-waste থেকে নিস্কাশিত রিফার্বিশড পার্ট ব্যাবহার করে তৈরি করা হবে। ভারতীয় কোম্পানি iSMARTu এই ফোনগুলি অ্যাসেম্বল করবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে AI+ ফোনগুলি ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে ভারতীয় ইঞ্জিনিয়ারদের দ্বারা ডিজাইন করা হয়েছে।