জিওর বদলে এই কোম্পানির কাছে রয়েছে 6 মাস ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা মোবাইল রিচার্জ প্ল্যান

Jio এবং Airtel এর মতো বড় টেলিকম কোম্পানিগুলি তাদের প্ল্যানের দাম BSNL এর তুলনায় বেশ কিছুটা বেশি রাখে। BSNL এর 6 মাস অর্থাৎ 180 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানটি বর্তমানে বাজারে উপস্থিত সবচেয়ে সস্তা ছয় মাসের প্ল্যান। এই প্ল্যানে দীর্ঘদিন ভ্যালিডিটির পাশাপাশি আনলিমিটেড কল ও প্রচুর পরিমাণে ডেটাও পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।

BSNL এর 897 টাকা দামের প্ল্যান

BSNL এর এই 180 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানের দাম 897 টাকা। অর্থাৎ হিসাব করলে দেখা যাবে প্রতি মাসের খরচ প্রায় 150 টাকার কাছাকাছি। এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা গোটা দেশে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের পাশাপাশি ফ্রি ন্যাশানাল রোমিং বেনিফিটও পাবেন।

এছাড়া দিল্লি ও মুম্বাই সার্কেলের MTNL নেটওয়ার্কেও এই প্ল্যানের মাধ্যমে ফ্রি কল করা যায়। এই প্ল্যানে ইউজারদের কোনো দৈনিক লিমিট ছাড়াই 90GB হাই স্পীড ডেটা দেওয়া হয়। প্ল্যানের 90GB ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকরা 40kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।

এই প্ল্যানের বিশেষত্ব

  • এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা প্রতিদিন 100 ফ্রি SMS পাবেন। আজকের দিনে দাঁড়িয়ে এসএমএস ব্যাবহার কম হয়ে এলেও, ইন্টারনেট না থাকলে বা শেষ হয়ে গেলে এই সার্ভিস যথেষ্ট উপযোগী হয়ে ওঠে।
  • BSNL এর এই প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য সেরা অপশন, যারা অল্প টাকা খরচ করে দীর্ঘদিন পর্যন্ত তাদের সেকেন্ডারি নাম্বার চালু রাখতে চান। এই প্ল্যানের মাধ্যমে ছয় মাস পর্যন্ত কল, এসএমএস ও ডেটা বেনিফিটের সঙ্গে সঙ্গে নাম্বার অ্যাক্টিভ থাকবে।

জিওর 6 মাস ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা প্ল্যান

জিওর 2025 টাকা দামের প্ল্যান: জিও প্রিপেইড ইউজাররা এই প্ল্যানটি রিচার্জ করে 200 দিন পর্যন্ত আনলিমিটেড 5G ইন্টারনেট এবং আনলিমিটেড কলিং উপভোগ করতে পারবেন। এর সঙ্গে ইউজারদের ডেইলি 2.5GB ডেটা দেওয়া হয়, অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 500GB ডেটা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 100 ফ্রি SMS দেওয়া হয়।

ভিআইয়ের 6 মাস ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা প্ল্যান

ভিআইয়ের 1049 টাকা দামের প্ল্যান: কোম্পানির এই প্ল্যানে 180 দিন ভ্যালিডিটি সহ আনলিমিটেড কল, 12GB ডেটা এবং 1800 SMS পাওয়া যায়। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইউজারদের 50 পয়সা/MB করে দাম দিতে হবে। একইভাবে এসএমএস কোটা শেষ হয়ে যাওয়ার পর লোকাল এসএমএসের জন্য 1 টাকা এবং এসটিডি এসএমএসের জন্য 1.5 টাকা করে দাম দিতে হবে।

জানিয়ে রাখি এয়ারটেল এখনও পর্যন্ত 6 মাস অর্থাৎ 180 দিন ভ্যালিডিটি সহ কোনো প্ল্যান পেশ করেনি। দেশের প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির মধ্যে শুধুমাত্র জিও এবং ভিআই এর কাছেই এই ভ্যালিডিটি পিরিয়ডের প্ল্যান রয়েছে। এই দুই কোম্পানির প্ল্যান রিচার্জ করে দীর্ঘদিন বিভিন্ন বেনিফিট উপভোগের পাশাপাশি নাম্বার অ্যাক্টিভ রাখা যায়। তবে এই দুটি প্ল্যানের দামই BSNL এর তুলনায় অনেকটাই বেশি। সরকারি কোম্পানি BSNL সস্তায় 6 মাসের প্ল্যান পেশ করে ইউজারদের জন্য একটি সুন্দর অপশন বাজারে এনেছে। তাই যারা সস্তা, অথচ দীর্ঘ মেয়াদী প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই প্ল্যানটি সেরা।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here