6 ইঞ্চির বেজল লেস স্ক্রিন, 3 জিবি র‍্যাম এবং ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল কোমিও এক্স1 নোট, দাম মাত্র 9,999 টাকা

গত সপ্তাহে আমরা জানিয়েছি টেক কোম্পানি কোমিও একটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা 22শে মে ভারতে লঞ্চ হ‌ওয়ার কথা। কোম্পানি নতুন ডিভাইসটির ওপর থেকে পর্দা তুলে নিয়েছে। ভারতে লঞ্চ হয়ে গেছে “কোমিও এক্স1 নোট”। ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 9,999 টাকা এবং এটি অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল সৃটোরেও পাওয়া যাবে।

কোমিও এক্স1 নোটে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে আছে। এতে 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড 6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। ফোনটি অ্যান্ড্রয়েড অরিও ভার্সনের সঙ্গে 1.4 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসরে রান করে। কোম্পানির তরফ থেকে এতে 3 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। কোমিও এক্স1 নোটে 32 জিবি ইন্টারনাল মেমরি আছে এবং এতে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়।

ফোটোগ্রাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ করা হয়েছে। ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 13 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা আছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য কোমিও এক্স1 নোটের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক টেকনোলজিও আছে।

3 জিবি র‍্যাম, ডুয়েল ক‍্যামেরা, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 5.45 ইঞ্চির বেজল লেস ডিসপ্লে, দাম মাত্র 7,499 টাকা

কোমিও এক্স1 নোটে সব রকম বেসিক কানেক্টিভিটির সঙ্গে 4জি ভোলটিই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য আছে 2,900 এম‌এএইচ ব‍্যাটারী। ফোনটি মাত্র 9,999 টাকার বিনিময়ে রয়েল ব্লু ও সানরাইজ গোল্ড রঙের ভেরিয়েন্টে কেনা যাবে। রিলায়েন্স জিওর অফারে এতে 2,200 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here