ভারতীয় টেলিকম সেক্টরে গ্ৰাহকদের সবচেয়ে প্রিয় কোম্পানি রিলায়েন্স জিও কয়েক দিন আগে তাদের 149 টাকার প্রিপেইড প্ল্যানে কিছু পরিবর্তন করেছে। পরিবর্তনের পর এই প্ল্যানের বেনিফিট আগের চেয়ে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বেনিফিট কমানোর সঙ্গে সঙ্গে কোম্পানি এই প্ল্যানে 300 নন জিও কলিং মিনিট দিচ্ছে বিনামূল্যে। কিন্তু অন্যদিকে অন্যান্য কোম্পানি যেমন Airtel ও Vodafone তাদের গ্ৰাহকদের থেকে আইইউসি চার্জ নিচ্ছে না। তাই আজ আমরা রিলায়েন্স জিওর 149 টাকার প্ল্যানটির সঙ্গে Airtel ও Vodafone এর এই রেঞ্জের প্ল্যানের তুলনা করব। চলুন জেনে নেওয়া যাক কোন প্ল্যানে বেশি বেনিফিট।
আরও পড়ুন : সার্ভিস সেন্টারে ফোন জমা দেওয়ার আগে অবশ্যই যা করবেন, নয়তো দিতে হতে পারে বড় খেসারত
Reliance Jio এর 149 টাকার রিভাইসড প্রিপেইড প্ল্যান
Reliance Jio কয়েক দিন আগে তাদের 149 টাকার প্ল্যানে কিছু পরিবর্তন করেছে। পরিবর্তনের পর জিওর এই প্ল্যানে গ্ৰাহকরা 300 মিনিট টকটাইম নন জিও নাম্বারে কল করার জন্য পাবেন। তবে সবচেয়ে বড় কথা এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন থেকে কমিয়ে 24 দিন করে দেওয়া হয়েছে। এছাড়া এই প্ল্যানে আগের মতোই আনলিমিটেড জিও টু জিও কলিং, প্রতিদিন 1.5 জিবি ডেটা এবং 100টি করে এসএমএস পাওয়া যাবে। এর সঙ্গে এই প্ল্যানে জিওর প্রিমিয়াম অ্যাপেল কম্প্লিমেন্টারি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।
Airtel এর 169 টাকার প্রিপেইড প্ল্যান
Airtel মূলত তাদের 169 টাকার প্রিপেইড প্ল্যানটি Reliance Jio এর 149 টাকার প্ল্যানটিকে টক্কর দেওয়ার জন্য পেশ করেছিল। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 1 জিবি করে ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা পাবেন। এই কলিং অন নেট এবং অফ নেট সব ধরনের কলের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এর সঙ্গে প্রতিদিন 100টি করে এসএমএস পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া এয়ারটেলের এই প্ল্যানে ইউজারদের Airtel Xstream এবং Wynk Music এর অ্যাকসেস দেওয়া হয়। এই প্ল্যানের সঙ্গে 20 টাকা বেশি দিলে আনলিমিটেড কলের সঙ্গে সঙ্গে 4 দিনের এক্সট্রা ভ্যালিডিটি পাওয়া যায়।
আরও পড়ুন : ঘুমানোর সময় বিস্ফোরণ ঘটে ফিটনেস ব্যান্ডে, ঝলসে গেল ইউজারের হাত
Vodafone এর 169 টাকার প্রিপেইড প্ল্যান
Airtel এর মতোই Vodafone এর 169 টাকা দামের প্রিপেইড প্ল্যানটির ভ্যালিডিটিও 28 দিন। এই প্ল্যানেও প্রতিদিন 1 জিবি করে 3জি বা 4জি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করলে আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কল উপভোগ করা যায়। এর সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস তো আছেই। তবে এই প্ল্যানে শুধুমাত্র Vodafone Play অ্যাপের ফ্রি অ্যাকসেস পাওয়া যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










