Home খবর 110KM রেঞ্জ এবং 85 kmph টপ স্পীড সহ লঞ্চ হলো এই দেশী Electric বাইকটি, এই বাইকের লুক এবং ফিচার মন জিতে নেবে গ্রাহকদের

110KM রেঞ্জ এবং 85 kmph টপ স্পীড সহ লঞ্চ হলো এই দেশী Electric বাইকটি, এই বাইকের লুক এবং ফিচার মন জিতে নেবে গ্রাহকদের

দেশী স্টার্ট‌আপ ইগ্নিট্রন মোটোকর্প প্রাইভেট লিমিটেড Cyborg ব্র‍্যান্ডে Bod-e নামে নিজের দ্বিতীয় ‘মেড ইন ইন্ডিয়া’ Electric Motorcycle পেশ করেছে। এই ইলেকট্রিক বাইকটিকে প্রধানত স্টাইলিশ স্পোর্টি লুকের সাথে যুব সমাজকে আকৃষ্ট করার জন্য পেশ করা হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে কোম্পানি সাইবোর্গ ইয়োডা ইলেকট্রিক ক্রুজার মোটরসাইকেল পেশ করেছিল। কিন্তু কোম্পানি এখনো এই ই-বাইকটির দাম এবং সেলের সম্পর্কে কোনো তথ্য প্রদান করেনি। এই আর্টিকেলের মাধ্যমে এই ইলেকট্রিক মোটরসাইকেলের ফিচার সহ অন‍্যান‍্য তথ্য জানানো হবে।

ডিজাইন

সাইবোর্গ বব-ই এর ডিজাইন ডার্ট মোটরবাইকের মতো। এই বাইকে লো-সেট হ‍্যান্ডেলবার, স্লিক এল‌ইডি হেডল‍্যাম্প এবং ডিআর‌এল, ফ্রন্টের ফেন্ডার লিফ্টেড হ‌ওয়া, ট্রেন্ডি এল‌ইডি টার্ন সিগন্যাল, সিঙ্গেল-পিস সিট এবং এলিভেটেড টেল সেক্শানের মতো সুবিধা‌র সাথে একটি কম্প‍্যাক্ট ও স্পোর্টি প্রোফাইল দেওয়া হয়েছে। এই বাইকটি শুরুতে রেড এবং ব্ল‍্যাক কালারে উপলব্ধ হবে। এছাড়া এই সাইবোর্গ বব-ই বাইকে IP65-রেটেড এল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। জিও লোকেট, জিও ফেসিং, ইউএসবি চার্জিং, ব্লুটুথ কানেক্টিভিটি সহ রিমোট কিলেস ইগ্নিশানের মতো বহু উন্নত সুবিধা‌ও দেওয়া হয়েছে এই বাইকটিতে।

অসাধারণ রাইডিং মোড

কোম্পানি এই বাইকে তিনটি ভিন্ন রাইডিং মোড দিয়েছে, যার মধ্যে- ইকো, নর্মাল এবং স্পোর্টি মোড উপলব্ধ। এইটুকু‌ই না এই বাইকে রাইডারের সুবিধা‌র জন্য রিভার্স মোড সহ ক্রুজ কন্ট্রোল‌ও দেওয়া হয়েছে। Cyborg Bob-e ইলেকট্রিক বাইকে কোম্পানি একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দিয়েছে, এই ফিচারের মাধ্যমে রাইডার বহু রকমের তথ্য দেখতে পারবে। এর সাথেই এই বাইকে টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্কস এবং রেয়ারে সম্পূর্ণ অ্যাডজাস্টাবেল মোনোশক অ্যাবজর্বার দেওয়া হয়েছে।

এই বাইকের রেঞ্জ, টপ স্পীড এবং ব‍্যাটারি

এই বাইকে কোম্পানি 2.88 kWh লিথিয়াম-আয়‌ওন ব‍্যাটারি দিয়েছে। এই বাইকটিকে 85 কিলোমিটার প্রতিঘন্টা‌র টপ স্পীডে চালানো সম্ভব। কোম্পানি দাবি করে বলেছে যে এই বাইকটির ফুল চার্জে অধিকতম 110 কিলোমিটারের রেঞ্জ পাওয়া যাবে। কোম্পানি আর‌ও জানিয়েছে যে এই বাইকটিকে বাড়িতেই খুব সহজে চার্জ করা যাবে। বাইকটিকে চার্জ করার জন্য 15 amp ফাস্ট হোম চার্জার দেওয়া হয়েছে। এর সাথেই কোম্পানি জানিয়েছে যে এই ইলেকট্রিক বাইকটিকে একবার ফুল চার্জ করলে 5 ঘন্টা‌র ব‍্যাক‌আপ পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন