12000 টাকা সস্তায় পাওয়া যাবে Apple আইফোন! সেলে iPhone 17 সেল হবে মাত্র 70900 টাকার বিনিময়ে

Apple আইফোন যত‌ই পুরনো হোক না কেন, চাহিদা এতটুকু কম হয় না। এমন বহু মানুষ আছেন, যারা আইফোনে অফারের জন্য অপেক্ষা করেন এবং ভালো ডিল পেলেই সস্তায় আইফোন কিনে নেন। এই ধরনের গ্ৰাহকদের জন্য কম দামে আইফোন 17 কেনার দারুণ সুযোগ এসেছে। Flipkart GOAT Sale 2026 শুরু হতে চলেছে এবং এই সেলে মাত্র 70,900 টাকার বিনিময়ে iPhone 17 কেনা যাবে।

iPhone 17 ফোনের অফার

জানিয়ে রাখি ভারতের বাজারে iPhone 17 ফোনটি 256GB স্টোরেজ সহ বেস মডেল 82,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এক‌ইভাবে ফোনটির 512GB মেমরি ভেরিয়েন্ট 1,02,900 টাকা দামে পেশ করা হয়েছিল। ফ্লিপকার্টে আসন্ন ‘গোট সেল’ চলাকালীন আইফোন 17 ফোনে দারুণ অফার পাওয়া যাবে। সেলে ফোনটির দামে 12 হাজার টাকা ছাড় পাওয়া যাবে।

আগামী 4 জুলাই থেকে Flipkart GOAT Sale শুরু হতে চলেছে এই সেলে মাত্র 70,900 এফেক্টিভ স্টার্টিং প্রাইসের বিনিময়ে iPhone 17 কেনা যাবে। ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার সহ এই ছাড় পাওয়া যাবে। HSBC, BOB ও ICICI Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে ইউজাররা 10% ডিসকাউন্ট পাবেন। এর পাশাপাশি iPhone 17 ফোনটি নো কস্ট ইএম‌আই এর মাধ্যমেও কেনা যাবে। সেলের ডিটেইলস সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন

iPhone 17 ফোনের স্পেসিফিকেশন

iPhone 17 ফোনে শক্তিশালী Apple A19 চিপসেট যোগ করা হয়েছে। 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই সিপিইউতে 16-core Neural Engine রয়েছে। এই প্রসেসর শক্তিশালী পারফরমেন্স দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপসেটের দৌলতে iPhone 17 ফোনে পাওয়ার এফিসিয়েন্ট AI ইন্টারফেস পাওয়া যাবে। এর সঙ্গে পারফরমেন্স ইমপ্রুভ হবে এবং মেমরি ব্যান্ড‌উইথ বাড়বে। এই ফোনটি অ্যাডভান্স এআই ফিচার সহ লেটেস্ট iOS 27 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Apple iPhone 17 ফোনে 2556 x 1179 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3-ইঞ্চির সুপার রেটিনা XDR OLED স্ক্রিন রয়েছে। এই ট্রুটোন ProMotion ডিসপ্লে 460ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন রাতের অন্ধকারে মিনিমাম 1nits ব্রাইটনেস দিতে পারে, ফলে চোখের ওপর চাপ পড়বে না। আবার আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে 3000nits ব্রাইটনেস পাওয়া যাবে। স্মুথ স্ক্রলিঙের জন্য এই ফোনটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Apple iPhone 17 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে f/1.6 অ্যাপার্চারযুক্ত ও 26mm ফোকাল লেন্থ সহ 48MP Fusion সেন্সর যোগ করা হয়েছে। এই লেন্সে Sensor-shift OIS টেকনোলজি রয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে f/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 52mm ফোকাল লেন্থ সহ 12MP 2x টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্ট প্যানেলে 18MP সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে, যা ফ্রেম অনুযায়ী ছবির আসপেক্ট রেশিও পরিবর্তন করে পারফেক্ট সেলফি তুলতে সক্ষম।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here