7000mAh ব্যাটারি, 144Hz 4D Curve ডিসপ্লে এবং 8GB RAM সহ 5G ফোনে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট, সস্তায় পাওয়া যাচ্ছে realme P4 Pro স্মার্টফোন

বর্তমানে বড় ব্যাটারি সহ realme P4 Pro 5G ফোনটি দারুণ অফারে সেল করা হচ্ছে। এই সুযোগে রিয়েলমি ফ্যানরা কম দামে এই ফোনটি কিনতে পারবেন। কিছু দিন আগে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটি কম দামে বিক্রি করা হচ্ছে। ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও realme P4 Pro ফোনে এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। এই ফোনটির দাম, অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

realme P4 Pro 5G ফোনের অফার

প্রাইস হাইকের ফলে realme P4 Pro 5G ফোনটির 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম বেড়ে 27,999 টাকা হয়ে গিয়েছিল এবং 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম বাড়িয়ে 29,999 টাকা করে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে কোম্পানির ওয়েবসাইটে এই 5G ফোনটি 1,000 টাকা ছাড় সহ সেল করা হচ্ছে।

ডিসকাউন্ট সহ ফোনটির 128GB মডেল 26,999 টাকা এবং 256GB মডেল 28,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ছাড় উপভোগ করার জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের প্রয়োজন নেই। ফোনটি কেনার সময় কোনো পুরনো রিয়েলমি স্মার্টফোন এক্সচেঞ্জ করা হলে এক্সচেঞ্জ ভ্যালু ছাড়াও 1,000 টাকা এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস উপভোগ করা যাবে। কম দামে ফোনটি কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

realme P4 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

realme P4 Pro 5G ফোনে 1280 x 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির 1.5k ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই স্ক্রিনের নাম রাখা হয়েছে HyperGlow 4D Curve+ স্ক্রিন। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। অর্থাৎ স্মুথ স্ক্রলিঙের পাশাপাশি এই ফোনটির ডিসপ্লে কড়া রোদের মধ্যেও দারুণ ভিজুয়াল কোয়ালিটি দিতে সক্ষম।

এই ফোনটি Android বেস্ড RealmeUI 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য realme P4 Pro 5G ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 10,88,192 AnTuTu স্কোর পেয়েছে।

realme P4 Pro 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি আমাদের টেস্টে প্রায় 17 ঘন্টা, 17 মিনিট PCmark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে 43 মিনিট সময় লাগে। এছাড়াও এই ফোনটি Bypaas charging টেকনোলজি সাপোর্ট করে, ফলে হেভি প্রসেসিং বা গেমিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায়।

ফটোগ্রাফির জন্য realme P4 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি IMX896 OIS সেন্সরের সঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 144fps রিফ্রেশ রেট সহ এই ফোনে Hyper Vision AI chip এর দৌলতে দারুণ গ্ৰাফিক্স উপভোগ করা যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here