Disney+ Hotstar নিয়ে এসেছে তিনটি নতুন প্ল‍্যান, জেনে নিন দাম

ওটিটি প্ল‍্যাটফর্মের জগতে অন‍্যতম Netflix কে টেক্কা দিতে Disney+ Hotstar ইজ অর্থাৎ মঙ্গলবার একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে 18টি নতুন হটস্টার স্পেশাল সিরিজ এবং Disney+ Hotstar মাল্টিপ্লেক্স ফিল্মের কথা ঘোষণা করেছে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে আগামী 1 সেপ্টেম্বর থেকে ভারতে Disney+ Hotstar এর প্ল‍্যান বদলে যাবে। ওটিটি প্ল‍্যাটফর্মের এই নতুন প্ল‍্যানগুলি Disney+ Hotstar Mobile, Disney+ Hotstar Super এবং Disney+ Hotstar Premium পেশ করা হয়েছে। এই প্ল‍্যানগুলি আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। প্ল‍্যানগুলির দাম 499 টাকা থেকে 1,499 টাকার মধ্যে রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া রাক প্ল‍্যানগুলির ডিটেইলস সম্পর্কে।

Disney+ Hotstar এর নতুন প্ল‍্যান

নেটফ্লিক্সের অনুকরণে Disney+ Hotstar আগামী 1 সেপ্টেম্বর থেকে তাদের ভিআইপি ও প্রিমিয়াম প্ল‍্যান বন্ধ করতে চলেছে। বেস প্ল‍্যানের নাম রাখা হয়েছে Disney+ Hotstar Mobile, নাম থেকেই বোঝা যাচ্ছে এই প্ল‍্যানটি একটি মোবাইল ফোনে চালানো যাবে। এই প্ল‍্যানে এইচডি রেজলিউশনে স্ট্রীমিং করা যাবে। এই প্ল‍্যানের সাবস্ক্রিপশনের দাম বছরে 499 টাকা। এক‌ইভাবে Disney+ Hotstar Super প্ল‍্যানের বার্ষিক সাবস্ক্রিপশনের দাম 899 টাকা এবং এই প্ল‍্যানটি এইচডি রেজলিউশনে দুটি ডিভাইসে চালানো যাবে।

এই লিস্টের সবচেয়ে দামি প্ল‍্যানের নাম Disney+ Hotstar Premium রাখা হয়েছে এবং এর দাম বছ‍রে 1,499 টাকা। এই প্ল‍্যানটি কিনলে 4K রেজলিউশনে একসঙ্গে চারটি ডিভাইসে স্ট্রীমিং করা যাবে। এই তিনটি প্ল‍্যানের মধ্যে Disney+ Hotstar Super এবং Disney+ Hotstar Premium প্ল‍্যান দুটি স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার ও টিভিতেও স্ট্রীম করা যাবে। সবকটি প্ল‍্যানেই ইউজাররা সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

Disney+ Hotstar এর পুরোনো প্ল‍্যান

এতদিন Disney+ Hotstar তাদের ইউজারদের জন্য দুটি প্ল‍্যানের অপশন রেখেছিল – VIP এবং Premium। এর মধ্যে VIP প্ল‍্যানে বার্ষিক 399 টাকার বিনিময়ে বিজ্ঞাপনের সঙ্গে কিছু বাছাই করা কন্টেন্ট দেখা যেত। অন‍্যদিকে Premium প্ল‍্যানের দাম ছিল বছরে 1,499 টাকা এবং মাসে 299 টাকা। প্ল‍্যাটফর্মের প্রিমিয়াম ইউজাররা বিভিন্ন স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় বিজ্ঞাপন ছাড়া বিভিন্ন শো, ফিল্ম এবং ডিজনী+ অরিজিনাল দেখতে পারতেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here