Home খবর এখন জ্বরও মাপা যাবে মোবাইলে! ইনবিল্ট থার্মোমিটারের সাথে লঞ্চ হলো এই অসাধারণ স্মার্টফোন, এর সাথেই দেওয়া হয়েছে 8500mAh এর ব‍্যাটারী

এখন জ্বরও মাপা যাবে মোবাইলে! ইনবিল্ট থার্মোমিটারের সাথে লঞ্চ হলো এই অসাধারণ স্মার্টফোন, এর সাথেই দেওয়া হয়েছে 8500mAh এর ব‍্যাটারী

SmartPhones এখন শুধু মাত্র ক‍্যামেরা, ব‍্যাটারী আর ডিসপ্লে পর্যন্ত সীমিত না। টেক ব্র‍্যান্ডগুলিও বুঝে গেছে যে মোবাইল ফোনের ভিড়ে নিজের পরিচয় বানাতে হলে কিছু আলাদা আর বড়ো করতে হবে। এই কথাগুলি স্মার্টফোন কোম্পানি DOOGEE একটু বেশিই সিরিয়াস নিয়ে নিয়েছে। এই মোবাইল ব্র‍্যান্ড নিজের নতুন মোবাইল ফোন মার্কেটে লঞ্চ করেছে যা infrared thermometer এর সাথে আসে। এটি একটি Rugged Phone যা V10 Dual 5G নামের সাথে লঞ্চ হয়েছে এবং বহু অসাধারণ আর অতুলনীয় ফিচার আছে।

আরও পড়ুন: ভারতে 25 আগস্ট লঞ্চ হবে সস্তা 5G স্মার্টফোন Samsung Galaxy M32, জানুন এর বিশেষ ফিচার্স

inbuilt infrared thermometer

DOOGEE V10 Dual 5G ফোনে থাকা ইনবিল্ট থার্মোমিটারের কথা সবার আগে বললে কোম্পানি‌র দাবি অনুযায়ী এটি বেশির বেশি 0.2℃ পর্যন্ত অন্তরের সাথে সঠিক তাপমাত্রা দিতে সক্ষম। শুধুমাত্র মানব শরীরের‌ই না বরং এই স্মার্টফোনে‌র থার্মোমিটার দিয়ে জল, খাওয়া‌র আর দুধের মতো খাদ‍্য সামগ্রী‌র টেম্পারেচার‌ও মাপা যাবে। বলা হয়েছে যে এই ইন্ফারেড থার্মোমিটার খুবই দ্রুত কাজ করতে সক্ষম।

Rugged SmartPhone

এই মোবাইল ফোনের দ্বিতীয় বড়ো বৈশিষ্ট্য হলো যে এটির রাগ্ড স্মার্টফোন হ‌ওয়া। DOOGEE V10 Dual 5G ফোনকে MIL-STD-810G মিলিট্রি গ্রেড সার্টিফিকেশনের সাথে বাজারে আনা হয়েছে। এই সার্টিফিকেশন প্রুফ করে যে এই স্মার্টফোনটি‌ উঁচু জায়গার থেকে পরে শক্ত কিছুর সাথে ধাক্কা লাগলেও বডিতে ড‍্যামেজ হবে না। IP68 আর IP69K রেটিঙের সাথে এই ফোনটি water-proof, dust-proof, shock-proof আর drop-proof হয়।

আরও পড়ুন: গেমিঙের দুনিয়ায় তুলকালাম করতে আসছে Nubia Red Magic 6S, 120W ফাস্ট চার্জিং থাকবে এতে

8500mAh Battery

DOOGEE V10 Dual 5G ফোনটিকে কোম্পানির পক্ষ থেকে 8,500 এম‌এএইচের ব‍্যাটারী যুক্ত করে বাজারে আনা হয়েছে যেটিকে 33W fast charging টেকনিক যুক্ত করা হয়েছে যা মাত্র 30 মিনিটে ফোনটিকে 45 শতাংশ চার্জ করে দেয়। আবার এর সাথেই এই ফোনটি 10W wireless charging ও সাপোর্ট করে। ফোনে থাকা OTG reverse-charging ফিচারের সাথে এই মোবাইল‌টি একটি পাওয়ার ব‍্যাঙ্কের‌ও কাজ করে। কোম্পানির অনুযায়ী নর্মাল ইউজে এই ফোনটি 4 দিন পর্যন্ত ব‍্যাক‌আপ দিতে সক্ষম।

DOOGEE V10 Dual 5G ফোনের স্পেসিফিকেশন্স

স্পেসিফিকেশন্সের কথা বললে এই ফোনটিকে 720 × 2560 পিক্সেল রেজল্যুশন এর 6.39 ইঞ্চির ডট ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 11 আধারিত এই স্মার্টফোন 2.2গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরে‌র সাথে 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মনসিটি 700 চিপসেটে রান করে। মার্কেটে এই স্মার্টফোনটিকে 8 জিবি র‍্যাম আর 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: Jio Exclusive offer এর সাথে আসলো itel A48 স্মার্টফোন, 6399 টাকায় ফোনের সাথে পাওয়া যাবে 4500 টাকার একস্ট্রা সুবিধা

ফোটোগ্রাফির জন্য DOOGEE V10 Dual ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে যার মধ্যে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই স্মার্টফোনটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স সাপোর্ট করে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে। এই ফোনের দাম $299.99 অর্থাৎ 22,500 টাকা প্রায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন