গেমিঙের দুনিয়ায় তুলকালাম করতে আসছে Nubia Red Magic 6S, 120W ফাস্ট চার্জিং থাকবে এতে

Nubia Red Magic 6 আর Red Magic 6 Pro কে মার্চ 2021 এ চীনে লঞ্চ করা হয়েছিল। দুটি ফোনকে গেমিং স্মার্টফোন লাভারদের জন্য হাই-এন্ড হার্ডওয়্যার এর সাথে লঞ্চ করা হয়েছিল, যেমন 165Hz রিফ্রেশরেট, স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট, কুলিং ফ‍্যান আরো অনেক কিছু ছিল। বিশেষ করে নুবিয়া রেড ম‍্যাজিক 6 প্রো তে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল। আবার এখন মনে হচ্ছে যে কোম্পানি আরো একটি ফোনে কাজ করছে যা জলদি রেড ম‍্যাজিক 6 লাইন‌আপে আসতে চলেছে। নুবিয়া রেড ম‍্যাজিক 6S এর চীনে লঞ্চ হ‌ওয়ার আশা করা হচ্ছে আর ফোনটি‌কে 91mobiles এর দ্বারা 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গিয়েছে।

আরও পড়ুন: Samsung Galaxy M52 5G আর Galaxy F42 5G ইন্ডিয়াতে এই মাসে হবে লঞ্চ, প্রস্তুতি নিয়ে নিন

Nubia Red Magic 6S

মডেল নাম্বার NX669J-S এর একটি নুবিয়া ফোন চীনের 3C ওয়েবসাইটে দেখা গেছে। নুবিয়া রেড ম‍্যাজিক এর নতুন ফোনটি মডেল নাম্বার NX669J এর সাথে স্পট হয়েছে। আমরা আশা করছি যে NX669J-S নুবিয়া রেড ম‍্যাজিক 6S। আবার 3C সার্টিফিকেশন থেকে জানা গেছে যে আগামী ফোন নুবিয়া রেড ম‍্যাজিক 6 প্রো এর মতোই 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। দুর্ভাগ‍্যবশত ওয়েবসাইট থেকে Red Magic 6S এর আর কোন অন‍্য স্পেক্স জানা যায়নি।

Nubia Red Magic 6 আর Red Magic 6 Pro

মনে করিয়ে দিই যে রেড ম‍্যাজিক 6 আর প্রো মডেল দুটিতে 6.8 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া আছে, যার মধ্যে 165Hz রিফ্রেশরেট দেওয়া আছে। ফোনে 64MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সিস্টেম আছে। রেড ম‍্যাজিক 6 সিরিজ স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট দ্বারা সঞ্চালিত যেটিকে এলপিডিডিআর 5 র‍্যাম আর ইউএফ‌এস 3.1 স্টোরেজের সাথে যোগ করা হয়েছে। যেখানে Red Magic 6 এ 5,050mAh এর ব‍্যাটারী আছে যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আবার Red Magic 6 Pro তে ছোট 4,500mAh এর ব‍্যাটারী পাওয়া যায় কিন্তু 120W ফাস্ট চার্জিং থাকে। আমাদের অপেক্ষা করতে হবে আর দেখতে হবে যে রেড ম‍্যাজিক 6এস স্মার্টফোনে কোন ফিচার থাকবে।

আরও পড়ুন: 12GB RAM আর 120W ultra-fast flash charging এর সাথে লঞ্চ হলো iQOO 8 5G, কয়েক মিনিটে হয়ে যাবে ফুল ব‍্যাটারী

Nubia Red Magic 6R স্পেসিফিকেশন্স

Nubia Red Magic 6R স্মার্টফোনে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে যার রেজল্যুশন FHD+ 2400 × 1080 পিক্সেল। এই ডিসপ্লের আস্পেক্ট রেশিও 20:9, রিফ্রেশরেট 144Hz আর ম‍্যাক্সিমাম ব্রাইটনেস 770 নিটস। এই ডিসপ্লের রিফ্রেশরেট 30Hz / 60Hz / 90Hz / 120Hz আর 144Hz এর মাঝে সেট করা যাবে। টাচ স‍্যাম্পলিং এর কথা বললে সিঙ্গেল ফিঙ্গারের জন্য টাচ স‍্যাম্পলিং রেট 400Hz আর মাল্টি ফিঙ্গার টাচ স‍্যাম্পলিং রেট 360Hz। নুবিয়া‌র এই গেমিং স্মার্টফোনটি Qualcomm এর ফ্ল‍্যাগশিপ Snapdragon 888 SoC এর সাথে আসে।

Nubia Red Magic 6R স্মার্টফোনে ডুয়াল শোল্ডার বাটন দেওয়া আছে। ক‍্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বললে এতে 64MP এর প্রাইমারি ক‍্যামেরা (Sony IMX682 sensor) এর সাথে 8MP 120- ডিগ্রি আল্ট্রা ওয়াইড লেন্স, 5MP ম‍্যাক্রো ক‍্যামেরা আর 2MP এর ডেপ্থ সেন্সর দেওয়া আছে। এর সাথেই সেল্ফি আর ভিডিও রেকর্ডিং এর জন্য এই ফোনে 16MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে। এই স্মার্টফোনে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর স্টিরিও স্পীকার দেওয়া আছে। এছাড়া ফোনে 4200mAh ব‍্যাটারীর সাথে 55W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here