Home খবর লঞ্চ হলো ভারতের প্রথম Rugged ফোন Easyfone Shield, জলে ডুবলে খারাপ হ‌ওয়া বা পড়লে ভেঙ্গে যাওয়া, কোনোটাই হবে না

লঞ্চ হলো ভারতের প্রথম Rugged ফোন Easyfone Shield, জলে ডুবলে খারাপ হ‌ওয়া বা পড়লে ভেঙ্গে যাওয়া, কোনোটাই হবে না

Easyfone ভারতের প্রথম এবং ট্রুলি Rugged Phone অফিসিয়ালি লঞ্চ করেছে। কোম্পানির এই ফোনটি IP68 সার্টিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এটি স্ক্র‍্যখত রেজিস্ট‍্যান্ট, ড্রপ রেজিস্ট‍্যান্ট এবং ওয়াটার রেজিস্ট‍্যান্ট হ‌ওয়ার কারণে এটিকে সবচেয়ে শক্তিশালী ফোন বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই ফোনে বেশ কিছু অসাধারণ ফিচার আছে। চলুন জেনে নেওয়া যাক Easyfone Shield এর সমস্ত ডিটেইলস সম্পর্কে।

Easyfone Shield এর দাম

কোম্পানি তাদের Easyfone Shield ফোনটি 6,499 টাকা দামে পেশ করেছে। এই ফিচার ফোনটি Black এবং Orange কালার ভেরিয়েন্টে সেল করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি বেচা হবে। ফোনটির অফলাইন সেল সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Easyfone Shield এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Easyfone Shield ফোনে 320 x 240 পিক্সেল রেজলিউশনযুক্ত 2.8 ইঞ্চির IPS ডিসপ্লে যোগ করেছে। এই ফোনে 32 MB র‍্যাম এবং 32 MB স্টোরেজ আছে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 32 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফোটোগ্রাফির জন্য ফ্ল‍্যাশ লাইটসহ 2 মেগাপিক্সেলের একটি ক‍্যামেরা সেন্সর আছে। উল্লেখ্য এই ফোনে কোনো ফ্রন্ট ক‍্যামেরা নেই।

কানেক্টভিটি ফিচার হিসেবে এতে 2G, GPRS, Micro USB Port, Bluetooth Support, Wi-Fi এবং 3.5mm অডিও জ‍্যাক আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 2500 mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ওজন 170 gm। জানিয়ে রাখি এর আগে কোনো কোম্পানি ভারতে এই ধরনের ট্রুলি রাগেড ফোন লঞ্চ করেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন