85 ইঞ্চির স্ক্রিন এবং দারুণ স্পিকার সহ লঞ্চ হল 4K Smart TV, জেনে নিন দাম এবং ফিচার

উৎসবের মরশুম উপলক্ষে ভারতে এলিস্টা তাদের নতুন স্মার্ট টিভি লঞ্চ করেছে। এই টিভির বড় স্ক্রিন বাড়িতেই থিয়েটার উপভোগ করা যাবে। কোম্পানির এই 85-ইঞ্চির টিভিতে 4K প্যানেল যোগ করা হয়েছে। এছাড়াও এই 85-ইঞ্চির টিভিতে বেজল লেস ডিজাইন এবং HDR10 সাপোর্ট রয়েছে। টিভির ক্রোমকাস্ট ফিচার ব্যাবহার করে ইউজাররা সরাসরি ফোনের মাধ্যমে টিভিতে ফিল্ম, শো, ফটো প্রভৃতি স্ট্রিম করা যাবে।

জানিয়ে রাখি এই নতুন 85-ইঞ্চির টিভি মডেল কোম্পানির Google TV সিরিজে পেশ করা হয়েছে। এই সিরিজে 32-ইঞ্চি থেকে 65-ইঞ্চি পর্যন্ত সাইজ রয়েছে।

Elista 85 ইঞ্চির গুগল টিভির দাম এবং সেল

  • ভারতে Elista 85 ইঞ্চির গুগল টিভির দাম 1,60,900 টাকা রাখা হয়েছে।
  • শপিং সাইট ফ্লিপকার্ট, আমাজন এবং গোটা দেশের বিভিন্ন ইলেকট্রনিক্স স্টোরের মাধ্যমে এই টিভি সেল করা হবে।

Elista 85 ইঞ্চির গুগল টিভির ফিচার এবং স্পেসিফিকেশন

  • Elista 85 ইঞ্চির গুগল টিভি 4K রেজোলিউশন এবং HDR10 সাপোর্ট করে। আগেই বলা হয়েছে এই টিভিতে বিল্ট ইন ক্রোমকাস্ট ফিচার রয়েছে, যার ফলে সরাসরি ফোন, ল্যাপটপ ও ট্যাবলেট ব্যাবহার করে স্ট্রিম করা যায়।
  • এই টিভি ডিজনি প্লাস হটস্টার, নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও প্রভৃতি স্ট্রিমিং অ্যাপের সঙ্গে পেয়ার করা যাবে। এই স্মার্ট টিভিতে স্ট্রিমিঙের জন্য 5GHz/2.4GHz ডুয়েল ব্যান্ড ওয়াইফাই দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ব্লুটুথ, স্ক্রিন মিররিং, এইচডিএমআই পোর্ট এবং ইউএসবি পোর্ট রয়েছে। ভয়েস কম্যান্ড ব্যাবহার করে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে এই টিভি কন্ট্রোল করা যায়।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here