Home খবর 4 হাজার টাকা রেঞ্জে লঞ্চ হল সস্তা 4G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে সুন্দর ফিচার

4 হাজার টাকা রেঞ্জে লঞ্চ হল সস্তা 4G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে সুন্দর ফিচার

Highlights

লো বাজেট স্মার্টফোন এবং সস্তা মোবাইল ফোন প্রস্ততকারক টেক ব্র্যান্ড আইটেল গতকালে বাজারে একটি নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির এই নতুন ফোনের নাম রাখা হয়েছে Itel A24 Pro। এই ফোনটিও ব্র্যান্ডের অন্যান্য স্মার্টফোনের মতোই বেসিক স্পেসিফিকেশনের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 5 ইঞ্চির ডিসপ্লে, 2 মেগাপিক্সেলের ক্যামেরা, Android Go edition, 32জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 3,020mAh ব্যাটারি যোগ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনটি মাত্র 4 হাজার টাকা রেঞ্জে বাজারে পেশ করা হয়েছে। আরও পড়ুন: Redmi-Realme কে টক্কর দিতে 6 হাজারের বাজেটে লঞ্চ হল এই লো বাজেট স্মার্টফোন! জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

Itel A24 Pro এর স্পেসিফিকেশন

নতুন Itel A24 Pro ফোনটিতে 850 x 480 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এর ওপরে ও নিচে চওড়া বেজল রয়েছে। স্ক্রিনটির ওপরের দিকে স্পিকার, ক্যামেরা এবং অন্যান্য সেন্সর এবং নিচের দিকে টাচ নেভিগেশন কী দেওয়া হয়েছে। ফোনটি পলিকার্বনেট ডিজাইন দিয়ে তৈরি এবং এর ডায়মেনশন 145.4 x 73.9 x 9.85 এমএম।

Itel A24 Pro ফোনটি Android Go edition এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি 1.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়াডকোর Unisoc SC9832E চিপসেটে রান করে। এতে 2GB RAM রয়েছে। এই ফোনে 32GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে আরও 32GB পর্যন্ত বাড়ানো যায়। অর্থাৎ প্রয়োজন হলে এই ফোনে মোট 64জিবি মেমরি উপভোগ করা যায়। আরও পড়ুন: 25 জানুয়ারি ভারতে লঞ্চ হবে 50MP ক্যামেরা সহ Infinix Note 12i স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 2 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 0.3 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3020mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির দাম BDT 5,990 রাখা হয়েছে যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 4,600 টাকার কাছাকাছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন