Poco ইন্ডিয়াতে আগেই ঘোষণা করে দিয়েছে যে কোম্পানি 30 মার্চ নিজের নতুন ডিভাইস Poco X3 Pro ভারতে লঞ্চ করতে চলেছে। অথচ ইন্ডিয়াতে ফোনের স্পেসিফিকেশন্স সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু এটি 22মার্চে চিনে লঞ্চ হয়ে গেছে এমত অবস্থায় অনেক কথাই শোনা যাচ্ছে। এখানো পর্যন্ত যা তথ্য জানা গেছে তা অনুযায়ী এই ফোনটিকে Qualcomm এর নতুন Snapdragon 860 চিপসেটে পেশ করা হবে। এটি বিশ্বের প্রথম ফোন যা স্ন্যাপড্রাগন 860 প্রসেসর আধারিত আর এরই সাথে ভারতেও পেশ করা যেতে পারে। অথচ Poco X3 Pro এর আরও ফিচার্স আছে যার সম্পর্কে আমরা আগে জানিয়েছি।
Poco X3 ডিজাইন আর ডিসপ্লে
পোকো এক্স 3 প্রো তে 6.67 ইঞ্চির স্ক্রিন দেওয়া আছে যা 1080×2400 পিক্সেল রেজিউলেশনের সাথে আসে। কোম্পানি IPS LCD প্যানেলের ব্যবহার করেছে আর এটি 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে Corning Gorilla Glass 6 এর প্রোটেকশন দেখা যাবে আর এটি HDR10+ ক্যাপেবল। Poco X3 Pro এর বডি গ্লাস এর তৈরি আর পিছনের প্যানেল এও প্রোটেকশন উপলব্ধ। আবার এই ফোনে একটি সার্কেল এর মধ্যে এর কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ আর ফ্ল্যাশ আছে।
Poco X3 হার্ডওয়্যার আর সফটওয়্যার
এই ফোনটি কোয়ালকোম Snapdragon 860 চিপসেটে কাজ করে আর এতে আপনি 2.96 গিগাহার্টজের প্রসেসর পাবেন যা 7nm ফেব্রিকেশনে কাছ করে। এরই সাথে শুরুর মডেল 6 GB RAM আর 128 GB মেমরি এর সাথে আসে।
ভারতে এই ফোনটি Android OS 11 আধারিত হবে আর ফোনে মিইউআই এর লেয়ারিং দেখা যাবে।
ক্যামেরা: মিড রেঞ্জে Xiaomi এর কাছে 108MP এর ক্যামেরা আছে কিন্তু Poco X3 Pro তে 48MP এর ক্যামেরা দেখা যাবে যা F/1.79 অ্যাপার্চার এর সাথে আসে। এছাড়া 8MP এর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 3MP এর মোনোক্রোম ক্যামেরা আর 2MP এর ডেপ্থ সেন্সর থাকবে। ফ্রন্টে 20MP এর ক্যামেরা দেওয়া থাকতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাক আপের জন্য কোম্পানি এতে 5169 mAh এর দিতে পারে। এরই সাথে 33W এর ফাস্ট চার্জার দেওয়া যেতে পারে।
কানেক্টিভিটি: Poco X3 Pro তে ডুয়াল সিম সাপোর্ট এর সাথে 4G এবং 5G কানেক্টিভিটি দেখা যাবে। এরই সাথে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।
প্রাইস: Poco X3 Pro কে ইন্ডিয়াতে 25,000 টাকা দামে পেশ করা হতে পারে। এই দামে ফোনটি Oneplus Nord আর Xiaomi Mi 10i এর মতো ফোন এর সাথে প্রতিযোগিতা পেতে পারে আশা করা যায়।










