এক্সক্লুসিভ : ভারতে আসতে চলেছে মোটোরোলার দুর্দান্ত স্মার্টফোন মোটো জেড3 প্লে, জুলাইয়ের প্রথম সপ্তাহে হবে লঞ্চ

কয়েক দিন আগে লেনোভো অধিকৃত টেক কোম্পানি মোটোরোলা তাদের মোটো সিরিজের নতুন ডিভাইস মোটো জেড3 প্লে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করেছে। ব্রাজিলে ফোনটি বেশ কিছু আকর্ষণীয় মোটো মোডসের সঙ্গে পেশ করা হয়েছে। 91মোবাইলসের কাছে খবর আছে এই আকর্ষক ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারতে ফোনটির অফিসিয়াল এন্ট্রি হবে।

91মোবাইলসের পাওয়া তথ্য অনুযায়ী মোটো জেড3 প্লে ফোনটি জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারতে।লঞ্চ হবে। রিটেইল মার্কেট এব‍্যাপারে সম্মতি দিয়ে জানিয়েছে কোম্পানি মোটো জেড3 প্লে ফোনটি।লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং আগামী মাসের প্রথম দিকেই ফোনটি লঞ্চ করা হবে।

মোটো জেড3 প্লের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে বলতে হয় ফোনটি 6 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে এবং এটি কোর্নিঙ্গ গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিও আধারিত 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 509 জিপিইউ আছে।

মোটোরোলা এই ফোনটিতে 4 জিবি র‍্যাম যোগ করেছে। ফোনটির 32 জিবি ও 64 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে এবং দুটি ভেরিয়েন্টেই 2 টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করা যায়। ফোটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ করা আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল টোন এল‌ইডি ফ্ল‍্যাশসহ 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে।

মোটো জেড3 প্লে একটি 4জি ফোন যা এন‌এফসি ও ইউএসবি টাইপ সির সঙ্গে সবরকম বেসিক কানেক্টিভিটির ফিচার সাপোর্ট করে। এই ফোনে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এটি একটি ওয়াটার প্রুফ ফোন এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। কোম্পানি এতে মোটো মোডস যোগ করেছে। ভারতে ফোনটির দাম কত হবে এবং এক‌ই স্পেসিফিকেশনের সঙ্গে ফোনটি লঞ্চ হবে কি না তা জানতে ফোনটির অফিসিয়াল লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here