Vivo কোম্পানি ভারতের তাদের স্টাইলিশ V সিরিজের লেটেস্ট স্মার্টফোন Vivo V25 Pro লঞ্চ করে দিয়েছে। এই Vivo V25 সিরিজের প্রথম স্মার্টফোন। মানা হচ্ছে যে কোম্পানি এই সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ করতে পারে। কিন্তু ভিভো সকলকে অবাক করে Vivo V25 এবং Vivo V25e স্মার্টফোন লঞ্চ করা হবে না। এখন 91 মোবাইলস বাংলার কাছে ভিভোর আপকামিং Vivo V25e স্মার্টফোনটির এক্সক্লুসিভ ডিটেইলস রয়েছে, যেটি টিপস্টার সুধাংশু আম্ভর শেয়ার করেছে। এখানে আপকামিং স্মার্টফোনটির ডিজাইন এবং কিছু স্পেসিফিকেশন রয়েছে। যদিও ভিভোর এই স্মার্টফোনটি কবে লঞ্চ হবে তা নিয়ে বিস্তারিত জানা যায় নি।
Vivo V25e : স্টাইলিশ লুক
Vivo V25e স্মার্টফোনটির ডিজাইনের কথা বললে এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। এরসাথে ফোনে সেলফি ক্যামেরার জন্য ডট নচ দেওয়া হবে। তার মানে ফোনে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে না। ফোনে স্লিম বেজল এবং ওয়াইড বাটন চিন দেওয়া হবে। এরসাথে ফোনের ব্যাকপ্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যেটি স্কোয়ার মডিউল ক্যামেরায় দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে দুটি বড়ো ক্যামেরা রিং এর সাথে একটি ছোট ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ভিভোর এই ফোনটি ব্ল্যাক এবং গোল্ড এই দুই কালার অপশনে পেশ করা হবে। এই ফোনটির গোল্ড কালার ভেরিয়েন্টে ফ্লোরাইট AG গ্লাস দেওয়া হবে যেটি রোদে কালার চেঞ্জ করবে।
Vivo V25e : স্পেসিফিকেশন
Vivo V25e স্মার্টফোনটির স্পেসিফিকেশনের কথা বললে এটি ভিভোর ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনের সিরিজের অংশ। ফোনে 64MP এর প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরা সেন্সর অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) সাপোর্ট করবে। ফোনে 4500mAh এর ব্যাটারি এবং 44W এর ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেওয়া হবে। ভিভোর এই ফোন 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজের সাথে লঞ্চ করা হবে।
Vivo V25e স্মার্টফোনটির প্রসেসর নিয়ে যদিও এখনও পর্যন্ত কোনো তথ্য সামনে আসে নি। এছাড়া ভিভোর এই রেয়ার ক্যামেরা সেটআপের অন্য দুটি ক্যামেরা সেন্সর নিয়ে কোনো তথ্য প্রকাশ পায় নি। এই ফোনটির বাকি সব স্পেসিফিকেশন আর ফ্রন্ট ক্যামেরার তথ্য পরে জানা যাবে।
ভিভো তাদের আপকামিং স্মার্টফোনটি গত মাসের মধ্যেই ভারতে লঞ্চ করতে পারে। সম্ভব আছে যে এই মাসের শেষের দিকেই ভিভো এই ফোনটির টিজ শুরু করবে। তার মানে এই মাসের শেষেই আপকামিং Vivo V25e স্মার্টফোনটির অন্য স্পেসিফিকেশন থেকে পর্দা উঠতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











