Home খবর জেনে নিন FaceApp এর সত্যতা, দিতে হতে পারে বড়ো মাশুল

জেনে নিন FaceApp এর সত্যতা, দিতে হতে পারে বড়ো মাশুল

নিজের ভবিষ্যৎ নিয়ে সবাই কম বেশি চিন্তিত থাকেই। পরবর্তী জীবনে কি হতে চলেছে, সবাই জানতে চায়। এতদিন সবাই এই তাগিদেই ভবিষ্যৎ সম্পর্কে জানতে কোনো গুণিন, সাধু বা জ‍্যোতিষীর কাছে যেতো। কিন্তু আজকাল ভবিষ্যৎ জানতে কেউ আর অন্য কাউকে হাত দেখাচ্ছে না, বরং হাতে তুলে নিচ্ছে স্মার্টফোন এবং চালু করছে FaceApp। বিগত কয়েক দিনে সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম ছেয়ে গেছে এই FaceApp এ। সাধারণ মানুষের মধ্যে এই অ্যাপটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে মাত্র কয়েক দিনের মধ্যেই এই অ্যাপটি দেশের নাম্বার ওয়ান অ্যাপে পরিণত হয়েছে। কিন্তু এই অ্যাপের ইউজাররা এর বাস্তবতা সম্পর্কে মোটেই অবগত নন।

ভারতে লঞ্চ হলো Oppo K3, 8 জিবি র‍্যাম ও পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে দাম মাত্র 16,990 টাকা থেকে শুরু

FaceApp বিগত কয়েক দিনে এই অ্যাপটি এত দ্রুততার সঙ্গে ভাইরাল হয়েছে যে মাত্র কয়েক দিনের মধ্যে অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে এই অ্যাপটি নাম্বার ওয়ান পজিশন পেয়ে গেছে। সবচেয়ে বড় কথা এই অ্যাপটি এই কয়েকদিনের মধ্যেই গুগল প্লে স্টোরে 10 কোটি বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে। এই অ্যাপটি ভাইরাল হওয়ার সূচনা হয় একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে, যেখানে সাধারণ মানুষকে FaceApp ব্যবহার করে তাদের বর্তমান ফটোকে তাদের বুড়ো বয়সের ফোটোয় পরিণত করে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করতে বলা হয়।

FaceApp এ এডিট করতে দেওয়া ফোটো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তাদের বুড়ো বয়সের ফোটোয় পরিণত করা হয়। আর এই ব্যাপারটি সাধারণ মানুষের মধ্যে এতটাই জনপ্রিয় হয়েছে মাত্র কয়েক দিনের মধ্যে FaceApp সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ছেয়ে গেছে। অন্যদের দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই তাদের ফোনে এই অ্যাপটি ইনস্টল করতে থাকে এবং মন খুলে তাদের বুড়ো বয়সের ফটো বানাতে থাকে। কিন্তু এত কিছুর মধ্যে সবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি এড়িয়ে গেছে যেটি হল এই FaceApp এর টার্মস এন্ড কন্ডিশন।

আসল রহস্য
FaceApp ডাউনলোড করার পর একটি টার্মস এন্ড কন্ডিশন বলা হয় যা একসেপ্ট করার পরই অ্যাপটি ব্যবহার করা যায়। FaceApp ব্যবহারের তাগিদে সাধারণ মানুষ অ্যাপটির টার্মস এন্ড কন্ডিশনের প্রতি বেশি নজর দিচ্ছে না এবং সমস্ত শর্তাবলীতে রাজি হয়ে যাচ্ছে। জানিয়ে রাখি এই অ্যাপটির টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে পর্পিচুয়াল, ইররেভোকেবল ও ওয়ার্ল্ড ওয়াইড এর মতো শর্তাবলীর কথা বলা হয়েছে। অর্থাৎ FaceApp এ আপলোড করার সমস্ত ফটো এখন এই অ্যাপের সম্পত্তিতে পরিণত হয়েছে।

12 জিবি র‍্যামের সঙ্গে ASUS ফোন লিস্টেড হলো ওয়েবসাইটে, লঞ্চ হবে 23 জুলাই

FaceApp এর শর্তাবলী অনুযায়ী আপনি যেসব ফটো এই অ্যাপ এ আপলোড করবেন সেগুলির ওপর FaceApp এর সম্পূর্ণ অধিকার থাকবে এবং FaceApp এই সমস্ত ফটো যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যে ভাবে ইচ্ছা, যে কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে। অর্থাৎ আপনার ফটোয় আপনার থেকেও বেশি অধিকার থাকবে FaceApp এর এবং আইনি ভাবে আপনি আপনার ফটো ব্যবহার করার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। শুধুমাত্র ভারতেই নয় এই অ্যাপটি চাইলে গোটা বিশ্বে আপনার ফটো যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবে।

15 কোটিরও বেশি ফটো
জেনে অবাক হবেন একটি রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত এই অ্যাপের সার্ভারে 15 কোটিরও বেশি মানুষের ফটো সেভ করা হয়েছে। এবং এই 15 কোটি ফোটো সম্পূর্ণভাবে এখন FaceApp এর ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। ইউজারদের জন্য চিন্তার ব্যাপার হল আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দেন তবু আপনার ফটো এই অ্যাপের সার্ভারে জমা হয়ে থাকবে।

FaceApp এর দাবি
এই অভিযোগের বিরুদ্ধে FaceApp তাদের সাফাই শুনিয়েছে। তারা বলেছেন এই কথা সত্যি যে তাদের অ্যাপে আপলোড করা সমস্ত ফোটো তাদের সার্ভারে সেভ হয়ে থাকে। কিন্তু এটি স্বল্প সময়ের জন্য। FaceApp এর সিইও বলেছেন যে কোনো ফোটো তাদের সার্ভারে মাত্র 48 ঘন্টার জন্য জমা হয়ে থাকে। ফোটো আপলোড হ‌ওয়ার 48 ঘন্টা পরে এই ফোটো নিজে থেকেই ডিলিট হয়ে যায়।

Realme X এর পর কোম্পানি আনতে চলেছে সবচেয়ে শক্তিশালী ফোন, এতে থাকবে ফ্ল‍্যাগশিপ প্রসেসর

জানিয়ে রাখি FaceApp একটি রাশিয়ান অ্যাপ যার পথ চলা সূচনা হয় 2017 সালে। দুই বছর আগে তৈরি অ্যাপের এভাবে হঠাৎ করে ভারতে ভাইরাল হয়ে ওঠা সত‍্যিই আশ্চর্যজনক। পরোক্ষভাবে এই অ্যাপটি ভারতীয় স্মার্টফোন ইউজারদের অপরিণত মনোভাব এবং সাইবার জগত সম্পর্কে অজ্ঞতার দিকগুলিও তুলে ধরেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন