Facebook নিয়ে এসেছে অত্যাধুনিক চশমা, ফোটোও তুলবে আর গান‌ও বাজবে, কিন্তু কেউ টের পাবে না!

Facebook কোম্পানি টেক মার্কেটে‌র Smart Wearables সেগ্মেন্টে আজকে নিজের চাল চাললো। ফেসবুক প্রসিদ্ধ ফ‍্যাশান ব্র‍্যান্ড Ray-Ban এর সাথে মিলে নতুন Smart Glasses অর্থাৎ স্মার্ট চশমা লঞ্চ করেছে যেটি Ray-Ban Stories নামের সাথে মার্কেটে এন্ট্রি নিয়েছে। স্টাইলিশ লুক আর কুল ডিজাইনের এই চশমা শুধুমাত্র দেখতেই স্মার্ট না বরং কাজেও স্মার্ট। রে-বেন স্টোরিজ স্মার্ট গ্লাস ক‍্যামেরা, মিউজিক প্লেয়ার, স্পীকার, ব্লুটুথ আর এল‌ইডি লাঈটের মতো।ফিচার যুক্ত।

Facebook’s Ray-Ban Stories Smart Glasses Features

ফেসবুক রে-বেন স্টোরিজ স্মার্ট গ্লাসের ফিচার আর স্পেসিফিকেশন্সের কথা বললে এই গ্লাসে ডুয়াল ক‍্যামেরা দেওয়া আছে যা ফোটো তুলতে আর ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এই স্মার্ট চশমায় 2592 × 1944 পিক্সেল রেজল্যুশনের ফোটো আর 1184 × 1184 পিক্সেল রেজল্যুশনের ভিডিও রেকর্ডিং হয়। চশমার রাইট সাইডে শাটার বাটন দেওয়া আছে যেটিতে টাচ করলেই ফোটো ক‍্যাপ্চার হয়।

Ray-Ban Stories তে থাকা ক‍্যামেরায় তোলা।ফোটো আর ভিডিওর জন্য এতে ইন্টারনাল স্টোরেজ‌ও দেওয়া আছে এবং কোম্পানির অনুযায়ী Smart Glasses একবারে প্রায় 500 হাই কোয়ালিটি ফোটো আর আধ মিনিটের কাছাকাছি 35 টি ভিডিও স্টোর করে সেভ করতে পারে। আবার এর সাথেই ভালো অডিও রেকর্ড করার জন্য এতে তিনটি মাইক্রোফোন দেওয়া আছে।

এই Smart Glasses ওপেন ইয়ার স্পীকারের সাথে আসে যার মাধ্যমে চশমা পড়লে এতে গান শোনা যায়। এই Smart Glasses এ টাচ প‍্যানেল দেওয়া আছে যার সাহায্যে ভলিউম আর মিউজিক প্লেয়ার কন্ট্রোল করা যাবে। এই প‍্যানেল সিঙ্গেল ট‍্যাপ, ডাবল ট‍্যাপ আর ট্রিপল ট‍্যাপের মাধ্যমে কাজ করে। টাচের মাধ্যমে শুধু গানের কন্ট্রোল‌ই না বরং কল রিসিভ/কাট করার সাথেই ভলিউম কম, বেশি করা যাবে।

Facebook’s Ray-Ban Stories এ কোয়ালকমের চিপসেট দেওয়া আছে যা অ্যান্ড্রয়েড 8.0 আর আইওএস 12 এর উপরের সব Android Smartphone আর Apple iPhone এর সাথে কাজ করে। এই স্মার্ট চশমাতে ব্লুটুথ ভি5 আর 2.5 গীগাহার্টস আর 5 গীগাহার্টস এর ডুয়াল ব‍্যান্ড ওয়াইফাই দেওয়া হয়েছে এবং এর সাথেই Facebook, Instagram আর Whatsapp এও ডেটা শেয়ার করা যাবে। এই চশমাটিকে তার বক্সে রাখলেই চার্জ হ‌ওয়া শুরু হয়ে যায়।

Facebook’s Ray-Ban Stories Smart Glasses Price

ফেসবুক আর রে-বেনের বানানো এই স্মার্ট গ্লাসের দাম সম্পর্কে কথা বললে এটিকে 4 টি কালার আর 6টি লেন্স মডেলে পেশ করা হয়েছে যার দাম $299 থেকে শুরু করে $379 পর্যন্ত। এই প্রাইস ভারতীয় কারেন্সি অনুযায়ী 22,000 টাকা থেকে 27,900 টাকার মাঝে থাকবে। ফ্রেম কালারের কথা বললে এতে Black, Blue, Green আর Brown কালার পাওয়া যাবে এবং ক্লিয়ার উইথ ব্লু লাইট ফিল্টার, ব্রাউন, ডার্ক গ্রে, গ্রীন, পোলোরাইজ্ড ডার্ক ব্লু আর ট্রান্জিশান ক্লিয়ার উইথ ডার্ক গ্রীন লেন্স উপলব্ধ করা হয়েছে। এই চশমা আপাতত পশ্চিমি দেশ গুলিতে সেলের জন্য উপলব্ধ এবং ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here