ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা হয় 1.5 লক্ষ টাকা দামের iPhone, টাকা দেওয়ার বদলে ডেলিভারি বয়ের হত্যা!

অনেক সময় দেখা যায় অনলাইন শপিং সাইট থেকে দামী প্রোডাক্ট অর্ডার করার পর ডেলিভার করা হয় সাবান বা ইট। এই ধরনের ঘটনার কথা আমরা সবাই কম বেশি শুনেছি এবং শুনে থাকি। তবে এবার এমন এক ঘটনার কথা উঠে এসেছে যেখানে শপিং সাইট ফ্লিপকার্ট থেকে 1.5 লক্ষ টাকা দামের আইফোন অর্ডার করার পর যুবক দাম দেওয়ার বদলে ডেলিভারি বয়ের হত্যা করেছে এবং বস্তায় বেঁধে লাশ নদীতে ফেলে দিয়েছে।

দামী ফোনের বদলে হত্যা

দামী ফোনও প্রয়োজন, অথচ টাকাও নেই। তাই যে ডেলিভারি করতে এসেছে তাকেই হত্যা! এই অবাক করা ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের লখনউ জেলায়। মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে লখনউ জেলায় এক 32 বছর বয়সী এক ডেলিভারি বয়কে অনলাইন সাইট থেকে অর্ডার করা আইফোন ডেলিভারি করতে গেলে হত্যা করা হয়। এই Delivery Boy Murder কেসের কথা প্রকাশ্যে আসায় কর্মচারীদের সুরক্ষা সম্পর্কেও প্রশ্ন উঠেছে।

কি ঘটেছে?

রিপোর্ট অনুযায়ী দেইলিভারি বয় ভরত কুমার প্রজাপতি ফ্লিপকার্টে কাজ করতেন। গত 24 সেপ্টেম্বর প্রতিদিনের মতো তিনি তাঁর এলেকায় প্রোডাক্ট ডেলিভারি করতে বেরিয়েছিলেন। তাঁর কাছে প্রায় 49টি অর্ডার ছিল। এর মধ্যে একটি অর্ডার ছিল 1.5 লক্ষ টাকা দামের আইফোন। এই ফোনটি COD অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি করে অর্ডার করা হয়েছিল। রিপোর্ট থেকে জানা গেছে এই অর্ডারটি করেছিলেন গজানন দুবে নামক এক ব্যাক্তি।

Flipkart Delivery Boy নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে তাকে ফোন দিয়ে টাকা চেয়েছিলেন। তবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে 1.5 লক্ষ টাকা দামের আইফোন অর্ডার করা গজাননের মাথায় অন্য কিছুই ছিল। তিনি ডেলিভারি বয়ের থেকে ফোন নিয়ে নেয় কিন্তু দাম দেওয়ার বদলে তাকে হত্যা করে। এই কাজে দুবের এক বন্ধু তাকে সহায়তা করে। ডেলিভারি বয়কে হত্যা করে তাঁর লাশ তাঁরই ডেলিভারি ব্যাগে ভরে নদীতে ফেলে দেয়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী পুলিশের সন্দেহ থেকে বাঁচার জন্য হত্যাকারীরা তাঁর বাইক নিয়ে অন্যান্য গ্রাহকদের আরও 3-4টি অর্ডার ডেলিভারি করে। এরপর অন্য এলাকায় সেই বাইক রেখে আসে। প্রকাশ্যে আসা রিপোর্ট থেকে জানা গেছে তাদের সেই আইফোন ছাড়াও ফ্লিপকার্ট ডেলিভারি বয় ভরতের প্রায় 35 হাজার টাকাও কেড়ে নিয়েছে।

গ্রেফতার অভিযুক্ত

এই ঘটনার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তাঁরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে। তবে প্রায় 10 দিন আগে লখনউ শহরে ঘটে যাওয়া এই ঘটনা গোটা দেশের ডেলিভারি এজেন্টদের সুরক্ষাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে যেমন গ্রাহকরা অসৎ ডেলিভারি বয়দের জ্বালায় জর্জরিত তেমনই আবার ক্যাশ অন ডেলিভারি (COD) করে 1.5 লক্ষ টাকা দামের আইফোন অর্ডার করে টাকার বদলে হত্যার ঘটনা দেশের অনলাইন শপিঙের জগতে নতুন ইতিহাস গড়েছে।

অনলাইন অর্ডার ডেলিভারির সময় খেয়াল রাখুন

  • অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করার পর সেই ঠিকানাতেই ডেলিভারি নিন যেটি ওয়েবসাইটে দেওয়া আছে, এর ফলে জিপিএস ট্র্যাক করা সম্ভব হবে।
  • গ্রাহক এবং ডেলিভারি বয় উভয়কেই ডেলিভারির যথার্থ প্রমাণ রাখা উচিৎ। এর জন্য ভিডিও তোলা বা প্রদাক্ত সহ গ্রাহকের ছবি তোলা যেতে পারে।
  • প্রোডাক্ট ডেলিভারি না হওয়া পর্যন্ত কোম্পানির দেওয়া OTP কারোর সঙ্গে শেয়ার করবেন না। প্রদাক্ত হাতে নিয়ে তবেই এটি ব্লবেন এবং ডেলিভারি এজেন্টদেরও উচিৎ নির্দিষ্ট ঠিকানায় গিয়ে গ্রাহকদের সামনে দাঁড়িয়েই সরাসরি OTP চাওয়া।
  • সম্ভব হলে ক্যাশ পেমেন্ট এড়িয়ে চলুন। ফ্লিপকার্ট, আমাজনের মতো বিভিন্ন শপিং সাইট ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রেও UPI বা QR Code এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করে থাকে। তাই অনলাইন পেমেন্ট পদ্ধতিকেই প্রাধান্য দেওয়া উচিৎ।
  • প্রোডাক্ট অর্ডার করা থেকে শুরু করে সেটি ডেলিভারি করা পর্যন্ত প্রায় সবকটি স্টেপের ডিটেইলস কোম্পানির পক্ষ থেকে ইমেইল বা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। এইসব ডিটেইলস এড়িয়ে যাবেন না এবং ডেলিভারি পর্যন্ত সামলে রাখুন।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here