গোটা বিশ্বে নতুন বছর শুরু হওয়ার পাশাপাশি ভারতে বিভিন্ন শপিং সাইটে আকর্ষণীয় সেলের সূচনা হয়ে গেছে। যদি আপনি স্মার্টফোন বা স্মার্ট টিভিকেনার কথা ভেবে থাকেন তবে এটাই আপনার ইচ্ছা পূরণের সুবর্ণ সুযোগ। আগামীকাল অর্থাৎ 16 জানুয়ারি থেকে ভারতের অন্যতম শপিং সাইট ফ্লিপকার্টে Republic Day Sale শুরু হতে চলেছে এবং এই সেলে বিভিন্ন প্রোডাক্টের দামে অকল্পনীয় অফার পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা এই সেলে মাত্র 7,499 টাকা দামে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি এই অফার দিচ্ছে জনপ্রিয় অ্যান্ড্রয়েড টিভি প্রস্ততকারী কোম্পানি থমসন। সেল উপলক্ষে কোম্পানি তাদের 24 ইঞ্চির টিভি থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত সমস্ত স্মার্ট টিভির দামে অসাধারণ ছাড় দিচ্ছে।
সুপার ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের সিইও অভনীত সিংহ মারওয়াহ বলেছেন, “বছর শুরুর এই সেলে কোম্পানি 1,000 কোটি টাকার রেভিনিউ জেনারেট করতে চাইছে। ইতিমধ্যে কোম্পানির সার্ভিস সেন্টার ও ওয়্যারহাউস পুরো প্রোডাক্ট দিয়ে ভরে রাখা হয়েছে যাতে দেশের টিয়ার 2 এবং টিয়ার 3 শহরেও ঠিক করে ডেলিভারি করা যায়।” প্রসঙ্গত জানিয়ে রাখি SPPL অর্থাৎ সুপার ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড ভারতে থমসন টিভি তৈরি এবং বিক্রির লাইসেন্স পেয়েছে।
7,499 টাকা দামে পাওয়া যাবে স্মার্ট টিভি
ফ্লিপকার্টের Republic Day Sale এ থমসনের 24 ইঞ্চির স্মার্ট টিভি 24TM2490 এর দামে 1,000 টাকা ছাড় দিয়ে মাত্র 7,499 টাকা দামে বেচা হবে। এছাড়া কোম্পানি তাদের অন্যান্য টিভি মডেলেও দারুণ ছাড় দিচ্ছে। উল্লেখ্য সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাবে কোম্পানির 75 ইঞ্চি স্মার্ট টিভি মডেলে। Thomson OATHPRO2121 মডেল নাম্বারসহ কোম্পানির 75 ইঞ্চি স্মার্ট টিভির আসল দাম 1,09,999 টাকা। সেলে এই টিভিটি 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1,04,999 টাকা সেল করা হবে। এছাড়াও Axis Bank Credit Card ব্যবহার করলে পাওয়া যাবে ফ্লিপকার্টের পক্ষ থেকে অতিরিক্ত 5 শতাংশ ক্যাশব্যাক।
সেলে কোম্পানির 32 ইঞ্চি বা 40 ইঞ্চির স্মার্ট টিভির দামেও অফার পাওয়া যাচ্ছে। 32 ইঞ্চির 32PATH0011 টিভিটি 11,999 টাকা দামে কেনা যাবে এবং 32 ইঞ্চির এলইডি টিভি পাওয়া যাবে মাত্র 9,999 টাকা দামে। 40 ইঞ্চির স্মার্ট টিভির দাম শুরু মাত্র 18,499 টাকা থেকে। একইভাবে কোম্পানির 50 ইঞ্চির টিভি পাওয়া যাবে মাত্র 29,999 টাকার বিনিময়ে এবং 55 ইঞ্চির 55PATH5050BL মডেলটি পাওয়া যাবে মাত্র 33,999 টাকার বিনিময়ে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










