Highlights
- চীনে লঞ্চ হয়েছে এই ফোনদুটি।
- এতে 12GB RAM রয়েছে।
- সিরিজের ফোনগুলি স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেটে রান করে।
স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা চীনে তাদের নতুন ফোল্ডেবল ফোন Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra পেশ করেছে। এই দুটি ফোল্ডেবল ফোনেই Snapdragon চিপসেট, 12GB পর্যন্ত RAM, 144Hz স্ক্রিন রিফ্রেশরেট, 64MP রেয়ার এবং 32MP ফ্রন্ট ক্যামেরার মতো দারুণ কিছু ফিচার রয়েছে। এই পোস্টে এই লেটেস্ট ফোনদুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: OTT তে হবে ভরপুর এন্টারটেইনমেন্টের ধামাকা, জুন মাসে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ
Motorola Razr 40 সিরিজের দাম
কোম্পানি তাদের Motorola Razr 40 Ultra ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। এর মধ্যে ফোনটির বেস মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 5699 ইউয়ান অর্থাৎ প্রায় 67,000 টাকা। অন্যদিকে ফোনটির বড় ভেরিয়েন্টটি 6399 ইউয়ান অর্থাৎ প্রায় 75,000 টাকা দামে 12GB RAM + 512GB স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে।
Motorola Razr 40 ফোনটির তিনটি ভেরিয়েন্ট বাজারে আনা হয়েছে। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 3999 ইউয়ান অর্থাৎ প্রায় 46,000 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 4299 ইউয়ান অর্থাৎ প্রায় 50,000 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 4699 ইউয়ান অর্থাৎ প্রায় 55,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আরও পড়ুন: ভারতে 15,000 টাকার কম বাজেটের কিছু সেরা 5G ফোনের তালিকা
Motorola Razr 40 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে- Motorola Razr 40 ফোল্ডেবল ফোনে 2640 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির এইচডি+ OLED ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশরেট, 413 পিপিআই পিক্সেল ডেনসিটি, 10-বিট কালার এবং এইচডিআর10+ সাপোর্ট করে। এই ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে গোরিলা গ্লাস 7 ব্যাবহার করা হয়েছে।
- দ্বিতীয় ডিসপ্লে- Motorola Razr 40 এর ব্যাক প্যানেলে 1.47 ইঞ্চির ছোট কভার স্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লেও OLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 194 x 368 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে।
- প্রসেসর- এই ফোনে কোম্পানির পক্ষ থেকে স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট যোগ করা হয়েছে।
- স্টোরেজ- এতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
- ব্যাটারি- পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনের ব্যাটারি 30W ফাস্ট চার্জিং এবং 5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
- ক্যামেরা- ফটোগ্রাফির জন্য এতে OIS সাপোর্টেড 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 13-মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ওএস- এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
- কানেক্টিভিটি- কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম 5জি, ওয়াইফাই 6, এনএফসি, ব্লুটুথ ভি5.3 এর মতো কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে।
- অন্যান্য ফিচার- Razr 40 ফোনটিকে IP52 রেটিং দেওয়া হয়েছে। যার ফলে ফোনটি জল এবং ধুলোর হাত থেকে সুরক্ষিত থাকবে।
Motorola Razr 40 Ultra এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে- Motorola Razr 40 Ultra ফোল্ডেবল ফোনে 6.9 ইঞ্চির pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 2400 x 1080 পিক্সেল রেজলিউশন এবং 165Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এছাড়া ফোনটির দ্বিতীয় ডিসপ্লেটি 3.6 ইঞ্চির। এটিও 144Hz রিফ্রেশরেটে কাজ করে এবং 1066 x 1056 রেজলিউশন সাপোর্ট করে।
- প্রসেসর- এই ফোনে আরও শক্তিশালী অক্টাকোর স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট যোগ করা হয়েছে।
- স্টোরেজ- এতে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা- Razr 40 Ultra তে LED ফ্ল্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.5 অ্যাপার্চারযুক্ত 12MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.4 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি- এই লেটেস্ট ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।
- ওএস- এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
- কানেক্টিভিটি- এতে ডুয়েল সিম 5জি, ওয়াইফাই 6, এনএফসি, ব্লুটুথ ভি5.3 প্রভৃতি অসাধারণ ফিচার রয়েছে।
- অন্যান্য ফিচার- Razr 40 Ultra ফোনটিকে জল ও ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য IP52 রেটিং দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












