Home খবর লঞ্চ হল ফোল্ডেবল ফোন Motorola Razr 40 এবং Razr 40 Ultra, 12GB RAM এর সঙ্গে এতে আছে 64MP+32MP ক্যামেরা

লঞ্চ হল ফোল্ডেবল ফোন Motorola Razr 40 এবং Razr 40 Ultra, 12GB RAM এর সঙ্গে এতে আছে 64MP+32MP ক্যামেরা

Highlights

স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা চীনে তাদের নতুন ফোল্ডেবল ফোন Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra পেশ করেছে। এই দুটি ফোল্ডেবল ফোনেই Snapdragon চিপসেট, 12GB পর্যন্ত RAM, 144Hz স্ক্রিন রিফ্রেশরেট, 64MP রেয়ার এবং 32MP ফ্রন্ট ক্যামেরার মতো দারুণ কিছু ফিচার রয়েছে। এই পোস্টে এই লেটেস্ট ফোনদুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: OTT তে হবে ভরপুর এন্টারটেইনমেন্টের ধামাকা, জুন মাসে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ

Motorola Razr 40 সিরিজের দাম

কোম্পানি তাদের Motorola Razr 40 Ultra ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। এর মধ্যে ফোনটির বেস মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 5699 ইউয়ান অর্থাৎ প্রায় 67,000 টাকা। অন্যদিকে ফোনটির বড় ভেরিয়েন্টটি 6399 ইউয়ান অর্থাৎ প্রায় 75,000 টাকা দামে 12GB RAM + 512GB স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে।

Motorola Razr 40 ফোনটির তিনটি ভেরিয়েন্ট বাজারে আনা হয়েছে। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 3999 ইউয়ান অর্থাৎ প্রায় 46,000 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 4299 ইউয়ান অর্থাৎ প্রায় 50,000 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 4699 ইউয়ান অর্থাৎ প্রায় 55,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আরও পড়ুন: ভারতে 15,000 টাকার কম বাজেটের কিছু সেরা 5G ফোনের তালিকা

Motorola Razr 40 এর স্পেসিফিকেশন

Motorola Razr 40 Ultra এর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন