ইনফিনিক্স ‘জিটি সিরিজ’ হেভি পারফরমেন্স এবং গেমিঙের জন্য বেশ জনপ্রিয়। গত বছর কোম্পানি এই সিরিজের অধীনে Infinix GT 30 Pro ফোনটি পেশ করেছিলন। 2026 সালে এই সিরিজে Infinix GT 50 Pro ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।এবার বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে এই ফোনটি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে Infinix GT 50 Pro ফোনের RAM, প্রসেসর এবং অপারেটিং সিস্টেম প্রকাশ্যে এসেছে।
গীকবেঞ্চের সাইটে ইনফিনিক্সের নতুন ফোনটি Infinix X6891 মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটির নাম প্রকাশ্যে আসেনি, তবে এটি Infinix GT 50 Pro ফোন হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি বেশ কিছু দিন আগেই IMEI ডেটাবেসে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছিল। আগেই এই ফোনটির X6891 মডেল নাম্বার সহ Infinix GT 50 Pro নাম প্রকাশ্যে এসেছিল।
গীকবেঞ্চ লিস্টিঙে এই ফোনটি Android 16 সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। লিস্টিং অনুযায়ী আপকামিং ফোনটি অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হবে। এই প্রসেসরে 2.10Ghz ক্লক স্পীডযুক্ত বেস ফ্রিকোয়েন্সি, তিনটি 3.0Ghz ক্লক স্পীডযুক্ত কোর এবং সিপিইউ 3.25Ghz ক্লক স্পীডযুক্ত প্রাইম কোর রয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনের প্রসেসর সম্পর্কে জানানো হয়নি, তবে এটি MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর হতে পারে।
গীকবেঞ্চ সাইটে Infinix GT 50 Pro ফোনটি 12GB RAM সহ লিস্টেড হয়েছে। বাজারে ফোনটি 256GB এবং 512GB স্তরজ সহ সেল করা হবে বলে আশা করা হচ্ছে। বেঞ্চমার্ক টেস্টে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1612 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 6686 স্কোর পেয়েছে।
আপকামিং Infinix GT 50 Pro ফোনটি একটি গেমিং স্মার্টফোন হতে চলেছে। এই সিরিজ আগের জেনারেশন অর্থাৎ GT 30 Pro ফোনটি একটি ডেডিকেটেড গেমিং শোল্ডার বাটন সহ লঞ্চ করা হয়েছিল। একই ফিচার Infinix GT 50 Pro ফোনটিতেও দেওয়া হতে পারে। অন্যদিকে আরও ভালো থার্মাল ম্যানেজমেন্টের জন্য এতে VC লিকুইড সিস্টেম সহ AI বেস্ড থার্মাল ডিটাকশন দেওয়া হতে পারে। কোম্পানি এই ইনফিনিক্স ফোনটি XBoost Gaming Engine সহ পেশ করতে পারে।
Infinix GT 30 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে 144Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, 2160Hz টাচ স্যাম্পলিং রেট, 2304Hz PWM ডিমিং এবং 1100 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে। এই সেটআপে 108MP প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix GT 30 Pro ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ওয়ার্ড এবং 30W ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। একইসঙ্গে এতে 10W ওয়ার্ড এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট করে। এই ফোনে Wi-Fi 6, Bluetooth 5.4 এবং NFC ফিচার দেওয়া হয়েছে। ভারতের বাজারে ফোনটি 24,999 টাকা দামে সেল করা হয়।












