Garena Free Fire গেমের ডেভেলপাররা এই গেমের প্লেয়ারদের নতুন নতুন ফিচার দেওয়ার জন্য প্রায়ই কোনো না কোনো আপডেট রিলিজ করে থাকে। আপনিও যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকেন এবং গেমটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে চান তবে এই পোস্টে আপনার জন্য লেটেস্ট লিঙ্ক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল। বর্তমানে Free Fire গেমটি ব্যাটেল রয়্যাল গেমগুলির মধ্যে অন্যতম একটি হয়ে উঠেছে। Garena Free Fire এর ডেভেলপাররা গেমের লেটেস্ট আপডেটে একটি নতুন ক্যাম্পেন যোগ করেছে। আমরা আপনাদের Free Fire MAX গেমটির নতুন ভার্সন ডাউনলোডের ব্যাপারে সাহায্য করতে চলেছি।
Free Fire New Version Download 2022
Free Fire গেমের ডেভেলপার Garena তাদের ব্যাটেল রয়্যাল গেম Free Fire এবং Free Fire Max এর জন্য প্রতি দুমাস অন্তর কিছু না কিছু নতুন আপডেট জারি করে থাকে। Garena এর পক্ষ থেকে কয়েক দিন আগেই গেমের জন্য আপডেট রোলআউট করার কথা ঘোষণা করেছিল। কোম্পানি আগামী 21 সেপ্টেম্বর, 2022 তাদের OB36 Update গোটা বিশ্বে রোলআউট করবে। Garena বিগত বেশ কিছু সময় ধরে এই নতুন আপডেট টিজ করে চলেছে।
Garena Free Fire আজকের দিনে দাঁড়িয়ে অন্যতম একটি জনপ্রিয় মাল্টিপ্লেয়ার মোবাইল গেম। অনেকেই নিজের বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে এই গেমটি খেলে থাকে। Free Fire এর একটি গেম চলে প্রায় দশ মিনিট। গেমের একটি ম্যাচে প্রায় 50 জন প্লেয়ার অংশগ্রহণ করতে পারে। এছাড়া এই গেমে বেশ কয়েকটি আলাদা ম্যাপ রয়েছে। নতুন আপডেট রোলআউট হয়ে গেলে অর্থাৎ আগামী 21 সেপ্টেম্বরের পর এই গেমে আরও কিছু নতুন ফিচার পাবেন প্লেয়াররা। নতুন আপডেট পাওয়ার জন্য প্লেয়ারদের গেমটির লেটেস্ট অ্যাপটি ডাউনলোড করতে হবে।
গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে গেমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
iOS ইউজাররা অ্যাপেল অ্যাপ স্টোর (Apple App Store) থেকে গেমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
APK ফাইল ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
আগেই জানিয়ে রেখেছি ফ্রি ফায়ারের নতুন ভার্সন আগামী 21 সেপ্টেম্বর লঞ্চ করা হবে। নতুন আপডেট রোলআউট হওয়ার আগে গেমটি কিছুক্ষণ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে নতুন আপডেট ভার্সন লোড করা হবে। এরপর প্লেয়াররা নতুন ভার্সনের ফিচার উপভোগ করতে পারবেন। Garena Free Fire এবং Free Fire Max সম্পর্কিত আপডেট পেতে আমাদের পেজ ফলো করে রাখুন।
নোট : ভারত সরকার অভ্যন্তরীণ সুরক্ষা এবং নাগরিকদের ডেটা প্রাইভেসির কারণে Free Fire গেমটি ব্যানড করেছিল। তবু অনেক প্লেয়ার VPN ব্যাবহার করে এই গেমটি খেলে থাকেন। বিশেষজ্ঞদের মতে এমন করার বদলে Free Fire Max গেমটি খেলা বেশি ভালো।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











