Home খবর 10 মে লঞ্চ হতে চলেছে Google এর ফোল্ডেবল Pixel Fold ফোন, জেনে নিন ডিটেইলস

10 মে লঞ্চ হতে চলেছে Google এর ফোল্ডেবল Pixel Fold ফোন, জেনে নিন ডিটেইলস

Highlights

10 মে 2023 তারিখটি টেক প্রেমীদের জন্য বিশেষ হতে চলেছে। কারণ এই দিনে Google I/O-এর আয়োজন করা হবে এবং সেই প্ল্যাটফর্ম থেকে কোম্পানির নতুন ডিভাইসগুলি লঞ্চ করা হবে। এই ঘটনাটির কয়েকদিন আগেই Google ঘোষণা করেছে যে তারা শীঘ্রই তাদের ফোল্ডেবল ফোন (Google Foldable Phone) লঞ্চ করবে এবং সেই ফোনটি Pixel Fold নামে লঞ্চ করা হবে। আরও পড়ুন: জল, ধূলো, গরম এবং ঠান্ডা সমস্ত পরিস্থিতি‌তে মোকাবিলা করতে সক্ষম Nokia XR21 Rugged স্মার্টফোন! জেনে নিন বিস্তারিত

Google এর ফোল্ডেবল ফোন ‘Pixel Fold ‘ এর ডিজাইন

Google Pixel Fold ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির তরফে ফোনটির লুক শেয়ার করা হলেও এই মুহূর্তে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে 5.8 ইঞ্চি প্রাইমারি স্ক্রিন এবং 7.6 ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে প্রসেসিং এর জন্য Google এর Tensor G2 চিপসেট দেওয়া যেতে পারে। আরও পড়ুন: লঞ্চ হল শক্তিশালী Motorola Edge 40 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Google Pixel Fold ফোনের দাম

Google Foldable Phone এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য ডিটেইলস এখনও প্রকাশ করা হয়নি। তবে লিক রিপোর্ট অনুসারে এই Pixel Fold ফোনটি 1700 ডলার দামে লঞ্চ করা হবে, যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 1,35,000 টাকার কাছাকাছি হবে। অনুমান করা হচ্ছে যে ভারতে ফোনটির দাম কিছুটা কম হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন