লঞ্চের আগেই প্রকাশ্যে এল Google Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

বিশ্বের অন্যতম সেরা টেক কোম্পানি গুগলের আপকামিং পিক্সেল 10 সিরিজ সম্পর্কে বিগত বেশ কয়েক মাস ধরে যথেষ্ট কানাঘুষো চলছে। বেশ কিছু দিন ধরে এই সিরিজের আসন্ন ফোনের লিক প্রকাশ্যে এসে চলেছে। এবার অ্যান্ড্রয়েড হেডলাইনের সাহায্যে এই সিরিজের Google Pixel 10 Pro এবং Google Pixel 10 Pro XL ফোনের তথ্য জানা গেছে। এই ফোনদুটিতে একইরকম স্পেসিফিকেশন দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ফোনগুলির ডিসপ্লে, স্টোরেজ, ব্যাটারি এবং চার্জিং স্পীডের মধ্যে পার্থক্য থাকতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Google Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Google Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে

Pixel 10 Pro ফোনটিতে 6.3 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 2856 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে। অন্যদিকে Pixel 10 Pro XL ফোনটিতে 6.8 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকতে পারে। উভয় ডিসপ্লেতে 1Hz থেকে 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস যোগ করা হতে পারে।

প্রসেসর এবং পারফরমেন্স

Google এর দুটি ফোনেই Tensor G5 চিপসেট থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনে 16GB RAM এবং 256GB, 512GB ও 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। ভ্যানিলা মডেল Pixel 10 Pro ফোনটিতে 128GB এবং Pro XL মডেলে 256GB স্টোরেজ থাকতে পারে।

ক্যামেরা সেটআপ

সেলফি ও ভিডিও কলের জন্য Google Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL ফোনটিতে 42 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 48MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 48MP পেরিস্কোপ টেলিফটো লেন্স (5x অপটিক্যাল জুম) যোগ করা হতে পারে।

ব্যাটারি এবং চার্জিং

Pixel 10 Pro ফোনটিতে 29W ওয়্যাড চার্জিং সাপোর্টেড 4,870mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে Pro XL ফোনটিতে 39W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি থাকতে পারে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে উভয় ফোনে Qi2 ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ডে ভিত্তি করে 15W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে। Pixel 10 Pro ফোনের ব্যাটারি Pro XL ফোনের তুলনায় কিছুটা ছোট হওয়ার কারণ এর ভেপার কুলিং সিস্টেম হবে বলে জানা গেছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই সিরিজের ভ্যানিলা মডেল পেশ করা হবে না।

Google Pixel 10 সিরিজের সম্ভাব্য লঞ্চ ডেট এবং সেল

কোম্পানির পক্ষ থেকে আগামী 20 অগাস্ট Google Pixel 10 সিরিজ পেশ করা হতে পারে। তবে 28 অগাস্ট থেকে ফোনের সেল শুরু হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এই বিষয়ে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here