বিগত বেশ কিছু দিন ধরে Google Pixel 10a ফোনটি সম্পর্কে ক্রমাগত তথ্য প্রকাশ্যে এসে চলেছে। সম্প্রতি ফোনটির তথাকথিত অফিসিয়াল ইমেজও সামনে এসেছে। এবার নতুন আপডেটের মাধ্যমে আপকামিং Pixel 10a ফোনটির লঞ্চ ডেট এবং দাম সম্পর্কে জানা গেছে। এর ফলে মনে করা হচ্ছে এই ফোনটি আগের চেয়ে কম দামে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক টিপস্টার জানিয়েছেন Google Pixel 10a ফোনটি আগামী 17 ফেব্রুয়ারি লঞ্চ করা হতে পারে। রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনের 128GB স্টোরেজ ভেরিয়েন্ট ইউরোপের বাজারে €500 অর্থাৎ প্রায় 52,500 টাকা দামে পেশ করা হতে পারে। অপরদিকে ফোনটির 256GB মেমরি ভেরিয়েন্টের দাম €600 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 63,000 টাকা রাখা হতে পারে।
লিক থেকে জানা গেছে Google এর কালার ম্যাচিং কেসও লঞ্চ করা হতে পারে, এর দাম €20 অর্থাৎ প্রায় 2,000 টাকা রাখা হতে পারে। এই লিক সঠিক হলে Pixel 10a ফোনের দাম গত বছর পেশ হওয়া Pixel 9a ফোনের দাম €50 অর্থাৎ প্রায় 5,000 টাকা কম রাখা হতে পারে। এই দামের পরিবর্তন বেশ উল্লেখযোগ্য।
লিক অনুযায়ী Google Pixel 10a ফোনটির 128GB স্টোরেজ মডেল Obsidian, Berry, Lavender ও Fog কালার অপশনে পেশ করা হবে। অপরদিকে 256GB মেমরি ভেরিয়েন্ট শুধুমাত্র Obsidian কালার অপশনে সেল করা হবে।
ডিজাইনের দিক থেকে Google Pixel 10a ফোনটির লুক আগের Pixel 9a ফোনের মতোই হতে পারে। লিক রেন্ডার অনুযায়ী এই ফোনে কম্প্যাক্ট ডিজাইন এবং ব্যাক প্যানেলে পিল শেপের ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এটি Pixel 10 Pro সিরিজের বড় ক্যামেরা আইল্যান্ডের চেয়ে আলাদা দেখতে হবে। অপরদিকে ফ্রন্ট প্যানেলে ফ্ল্যাট ডিসপ্লে এবং চওড়া বেজল থাকতে পারে। এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং মডিউলের বাইরে LED ফ্ল্যাশ যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
Google Pixel 10a ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.3-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোম্পানির নিজস্ব Tensor G4 চিপসেট যোগ করা হতে পারে। Pixel 9a ফোনেও একই প্রসেসর ব্যাবহার করা হয়েছিল, তবে আপকামিং ফোনটিতে চিপসেটের কিছুটা আপগ্ৰেড দেখা যেতে পারে।
রিপোর্ট অনুযায়ী Google Pixel 10a ফোনে অনেকটা Pixel 9a ফোনের মতোই 5,100mAh ব্যাটারি থাকতে পারে। এই ফোনে 23W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে, যা আজকের ফাস্ট চার্জিং যুগের তুলনায় অনেকটাই স্লো।
যেসব ইউজাররা ক্লিন Android এক্সপেরিয়েন্স, সুন্দর ক্যামেরা এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট সহ স্মার্টফোন খুঁজছেন তাদের আপকামিং Google Pixel 10a ফোনটি বেশ পছন্দ হবে। লিক প্রাইস এবং লঞ্চ টাইমলাইন সঠিক হলে Pixel 10a ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে দারুণ অপশন হয়ে উঠতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।








