2025 সালের আগস্ট মাসে Google তাদের ‘পিক্সেল 10 সিরিজ’ লঞ্চ করেছিল। সেই সময় এই সিরিজের অধীনে Pixel 10, Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL ফোনগুলির সঙ্গে ফোল্ডেবল Google Pixel 10 Pro Fold ফোনটিও পেশ করা হয়েছিল। আজ কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের সবচেয়ে কম দামের Google Pixel 10a স্মার্টফোনটি লঞ্চ করেছে। নতুন Pixel 10a স্মার্টফোনটি 50 হাজার টাকার চেয়ে কম দামে অ্যাডভান্স এআই ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে।
Google Pixel 10a ফোনটি 49,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব হল গত বছর Pixel 9a ফোনটিও একই দামে পেশ করা হয়েছিল। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল কোম্পানিগুলি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে, এই পরিস্থিতিতে গুগল তাদের নতুন ফোনটি আগের জেনারেশনে দামে পেশ করেছে, এটি সত্যি প্রশংসনীয়। এটি ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। Google Pixel 10a ফোনটি প্রি-বুক করার জন্য বা এই স্মার্টফোনের অফার ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।
গতকাল অর্থাৎ 18 ফেব্রুয়ারি Google Pixel 10a ফোনটির প্রি-অর্ডারের জন্য লঞ্চ করে দেওয়া হয়েছে। আগামী 6 মার্চ থেকে ফোনটির সেল শুরু হবে। Google Pixel 10a ফোনটি Lavender, Obsidian, Fog এবং Berry কালার অপশনে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসাবে HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 3,000 টাকার ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। ইউজাররা ফোনটি 24 মাসের নো-কোস্ট ইএমআই সহ কিনতে পারবেন।
কোম্পানির Google Pixel 10a ফোনটি অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি, এতে 81% রিসাইকেলড প্লাস্টিক কভার ব্যাবহার করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, এটি হরাইজন্টাল পজিশনে প্লেস করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে ফ্ল্যাট রেয়ার প্যানেল ডিজাইন এবং এতে কোনো ধরনের ক্যামেরা বাম্প দেওয়া হয়নি। বর্তমান পরিস্থিতিতে বড় মাপের এবং ভারী ক্যামেরা মডিউল যেখানে অত্যন্ত সাধারণ হয়ে উঠেছে, সেখানে দাঁড়িয়ে Pixel 10a ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন যথেষ্ট সোভার এবং প্রিমিয়াম দেখতে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP68 রেটিং সহ লঞ্চ করা হয়েছে।
Google Pixel 10a ফোনটিতে 2424 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই OLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। Pixel 10a স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনে Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Google Pixel 10a ফোনটি কোম্পানির নিজস্ব Google Tensor G4 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। এই 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি প্রসেসর 3.1GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এছাড়া উন্নত ও অ্যাডভান্স AI প্রসেসিং এবং সিকিউরিটির জন্য এতে Titan M2 চিপ দেওয়া হয়েছে। একইসঙ্গে Pixel 10a 5G ফোনটি LPDDR5X RAM ও UFS 3.1 স্টোরেজ ফিচার সহ পেশ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Google Pixel 10a ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং ডুয়েল-পিক্সেল অটোফোকাস ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ফিচার সাপোর্টেড 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। Google Gemini সহ ফোনটি অসাধারণ ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
পাওয়ার ব্যাকআপের জন্য Google Pixel 10a স্মার্টফোনটিতে 5100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি আগের Google Pixel 9a ফোনও একই ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। একইভাবে Pixel 10a ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।








