Google তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 11 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। কোম্পানির সস্ল মিডিয়া সাইটে Pixel 11 Pro ফোনের নতুন টিজার জারি করেছে। এই টিজারের মাধ্যমে ফোনের ডিজাইন দেখানো হয়েছে। আগেই Google জানিয়েছিল আগামী 11 আগস্ট Pixel 11 সিরিজ লঞ্চ করা হবে। তবে 12 আগস্ট থেকে Pixel 11 সিরিজের প্রি-অর্ডার শুরু হবে। এই সিরিজের অধীনে Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL এবং Pixel 11 Pro Fold ফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
টিজ হল Google Pixel 11 Pro ফোনের ডিজাইন
Google এর নতুন টিজার ভিডিওর মাধ্যমে Pixel 11 Pro ফোনটিকে পুরোপুরি দেখানো হয়নি, বরং এতে ফোনটির silhouette দেখা গেছে। ফলে ফোনের ডিজাইন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। Pixel 11 Pro ফোনের ব্যাক প্যানেলে Pixel 10 সিরিজের মতো curved edges এবং বড় horizontal camera bar রয়েছে। এতে তিনটি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
The next obvious move. Google #Pixel11 Pro.
Ask more of your phone. August 12.
Learn more and sign up for #MadeByGoogle updates: https://t.co/2L9DcqJ0yq pic.twitter.com/ImFuMdtXs5
— Made by Google (@madebygoogle) July 29, 2026
ক্যামেরা মডিউলের ডিজাইনের ক্ষেত্রে সামান্য পরিবর্তন করা হয়েছে। বাজারে উপস্থিত Pixel মডেলে LED flash এবং টেম্পারেচার সেন্সরের জন্য আলাদা জায়গা রয়েছে, তবে টিজারে Pixel 11 Pro ফোনটির রেয়ার প্যানেলে LED ফ্ল্যাশ ক্যামেরা সেন্সরের সঙ্গে দেখা গেছে। ফলে আগের তুলনায় ক্যামেরা বারের লুক বেশি সুন্দর দেখাচ্ছে।
Pixel 11 সিরিজে থাকবে Pixel Glow
Google এর Pixel 11 সিরিজের সঙ্গে একটি নতুন Pixel Glow lighting ফিচারও টিজ করা হয়েছে। এটি ফোনের ব্যাক প্যানেলে উপস্থিত একটি ছোট circular light এলিমেন্ট হবে বলে জানা গেছে, এটি আলাদা আলাদা কালারে জ্বলে উঠবে। অর্থাৎ কোনো calls, messages এবং কিছু compatible apps এর notifications এর জন্য এটি কাজ করবে।
Google Pixel 11 Pro ফোনের সম্ভাব্য ডিটেইলস
বর্তমানে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Pixel 11 Pro ফোনে 4,850mAh ব্যাটারি দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য Pixel 11 সিরিজে Google এর নতুন Tensor G6 প্রসেসর থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী Tensor G6 প্রসেসরটি TSMC এর 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি করা হতে পারে। তাই Pixel 11 Pro ফোনটি লঞ্চের পর Apple এর আসন্ন iPhone 18 Pro সিরিজের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
রিপোর্ট অনুযায়ী Google এর Pixel 11 Pro ফোনটিতে 16GB RAM এর পরিবর্তে 12GB RAM দেওয়া হতে পারে। কোম্পানির ফোনটিতে Android 17 সহ দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফলে কম RAM থাকা সত্ত্বেও ফোনের স্পীড এবং কাজ বজায় থাকবে। অন্যদিকে Pixel 11 Pro ফোনে 128GB স্টোরেজ বাড়িয়ে 256GB স্টোরেজ অপশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
কবে লঞ্চ হবে Pixel 11 Pro?
Google এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 11 আগস্ট Pixel 11 সিরিজ লঞ্চ করা হবে। এর ঠিক পড়ের দিন অর্থাৎ 12 আগস্ট থেকে প্রি-অর্ডার শুরু হবে। এই সিরিজের অধীনে Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL এবং Pixel 11 Pro Fold ফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আপাতত Pixel 11 Pro ফোনের দাম এবং সেল ডেট সম্পর্কে জানানো হয়নি। লঞ্চের দিন সিরিজের সম্পূর্ণ ডিটেইলস জানা যাবে।
আপাতত Pixel 11 Pro ফোনের সংক্রান্ত তথ্য শুধুমাত্র লিক এবং রিপোর্ট হিসাবে মনে করা উচিৎ। তাই ফোনের দাম, RAM, স্টোরেজ, ব্যাটারি এবং ডিজাইন দেখার জন্য আগামী 11 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
