লিক হল Google Pixel 11 Pro Fold স্মার্টফোনের প্রথম লুক, নতুন ক্যামেরা মডিউল সহ দেখা গেল ডিজাইন

আপকামিং Google Pixel 11 Pro Fold ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার Steve Hemmerstoffer এবং Android Headlines একইসঙ্গে ফোনের রেন্ডার শেয়ার করেছে। এই ছবির মাধ্যমে ফোনের সম্ভাব্য ডিজাইন দেখা গেছে। এবার কোম্পানি তাদের ফোনের ডিজাইনের ক্ষেত্রে বড় পরিবর্তন করবে না বলেই আশা করা হচ্ছে। অর্থাৎ আগের মডেলের ডিজাইন বজায় রেখে নতুন ফোনটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Google Pixel 11 Pro Fold ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক রেন্ডার অনুযায়ী Google Pixel 11 Pro Fold ফোনটি আগের Google Pixel 10 Pro Fold ফোনের মতো দেখাচ্ছে। ফোনটির কর্নারের কার্ভচার প্রায় একইরকম দেখা গেছে। ফোনের ফোল্ডেবল প্রাইমারি ডিসপ্লের উপরের ডানদিকে পাঞ্চ-হোল ক্যামনেরা কাটআউট দেওয়া হয়েছে। ফোনটির চারদিকে অত্যন্ত পাতলা বেজল এবং সমান রয়েছে। বেশিরভাগ বুক স্টাইল ফোল্ডেবল ফোনের মতো বেজল কিছুটা উঁচু হয়ে থাকতে পারে, এর ফলে ফোনটি ফোল্ড করার পর ফ্লেক্সিবেল ডিসপ্লে আরও সুরক্ষিত রাখা যাবে।

Google Pixel 11 Pro Fold ফোনটির নিচের অংশে USB-C পোর্ট, মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম ট্রে দেওয়া হয়েছে। অবনদিকে ফোনের উপরের অংশে ছোট-ছোট ওপেনিং লাইন দেখা গেছে। এটি মাইক্রোফোন বা অ্যান্টেনার জন্য হতে পারে। ফোনটির ক্যামেরা মডিউলের ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে। রেন্ডার অনুযায়ী ক্যামেরা আইল্যান্ড আগের চেয়ে বেশি স্পষ্ট লাইন এবং ভালো ইন্ট্রিগ্রেশন সহ দেখানো হয়েছে। এর ফলে ফোনের ব্যাক প্যানেলের সঙ্গে আরও বেশি প্রিমিয়াম লুক পাওয়া যাবে।

এবার নতুন ডিজাইনের ক্ষেত্রে LED ফ্ল্যাশ এবং মাইক্রোফোনটি ক্যামেরা মডিউলের ভেতরেই রাখা হতে পারে। এই দুটি এলিমেন্ট এখন উপরের পিল-শেপ কাটআউটের ভেতরে একটি ক্যামেরা সেন্সরের সঙ্গে দেখা যাচ্ছে। তবে এটি আগে ক্যামেরা মডিউলের বাইরে প্লেস করা হয়েছিল। এছাড়া ক্যামেরা আইল্যান্ড ও ব্যাক প্যানেলের মাঝখানে হালকা কার্ভড জংশন দেওয়া হয়েছে, এর ফলে ফোনের রেয়ার ডিজাইন আরও স্মুথ ও আকর্ষণীয় দেখাতে পারে। ফোনটির ফ্ল্যাট গ্লাস ব্যাক প্যানেলের মাঝখানে Google এর লোগোও দেওয়া হয়েছে।

Google Pixel 11 Pro Fold ফোনটির ফিজিক্যাল বাটন লেআউটের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন করা হয়নি। আগের মতো পাওয়ার বাটনটিকে ভলিউম বাটনের উপরের দিকে রাখা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ফোনটির ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হতে পারে, তবে পিছনের দিকে গ্লাস ব্যাক প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এবার কোম্পানির ফোনটি আগের তুলনায় আরও একটু পাতলা ডিজাইন সহ বেশ করা হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Google Pixel 11 Pro Fold ফোনটি প্রায় 155.2mm লম্বা এবং আনফোল্ড করার পর 150.4mm চোওড়া হতে পারে। ফোল্ডেবল অবস্থায় ফোনটির থিকনেস 10.1mm হবে বলে জানা গেছে। তবে ক্যামেরা বাম্প সহ এটি প্রায় 14.9mm হতে পারে। আগের Google Pixel 10 Pro Fold মডেলের ফোল্ডেড থিকনেস 10.8mm ছিল। অর্থাৎ নতুন মডেলে প্রায় 0.7mm কম থিকনেস থাকতে পারে। অন্যদিকে ফোনটি আনফোল্ড করলে এর থিকনেস 4.8mm (ক্যামেরা বাম্পসহ 9.6mm) হতে পারে। এটি আগের মডেলের 5.2mm থিকনেসের তুলনায় প্রায় 0.4mm কম।

ডিজাইনের পাশাপাশি ফোল্ডেবল স্মার্টফোনটিতে বেশ কিছু ইন্টারনাল আপগ্রেড দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী Google Pixel 11 Pro Fold ফোনটিতে নতুন Google Tensor G6 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসরটি TSMC এর 3nm প্রসেসে তৈরি করা হতে পারে। এটি 7-কোর CPU কনফিগারেশন সহ লঞ্চ করা হতে পারে জানা গেছে। এর ফলে ফোনটিতে আরও শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Google Pixel 11 Pro Fold ফোনটিতে আপগ্রেড দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত ফোনের সঠিক ক্যামেরা ফিচার সম্পর্কে জানা যায়নি। জানিয়ে রাখি আপাতত প্রকাশ্যে আসা তথ্যগুলি লিক ও রেন্ডারসের ওপর ভিত্তি করে জানানো হয়েছে। তাই অফিসিয়াল লঞ্চের সময় বেশ কিছু পরিবর্তন থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী Google এর ফোল্ডেবল ফোনটি 2026 সালের আগস্ট মাসের মধ্যে লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here