ভারতে লঞ্চ হল Google Pixel 11 Pro এবং Pro XL স্মার্টফোন, জেনে নিন 16GB RAM এবং অ্যাডভান্স AI ফিচার সহ এই ফোনগুলির দাম

Google অফিসিয়ালি তাদের Pixel 11 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL এবং Pixel 11 Pro Fold ফোনগুলি লঞ্চ করা হয়েছে। সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Google Pixel 11 ফোনটির ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Google Pixel 11 Pro এবং Pixel 11 Pro XL ফোনদুটি সম্পর্কে আলোচনা করা হল।

Google Pixel 11 Pro এবং Pro XL ফোনের স্পেসিফিকেশন

ডিজাইন

Google Pixel 11 Pro ও Pro XL ফোনের ডিজাইনের ক্ষেত্রে কোম্পানি যথেষ্ট কাজ করেছে এবং এই ফোনগুলি Pixel 10 Pro মডেলগুলির চেয়ে দেখতে আলাদা। এই নতুন ফোনদুটিতে রিডিজাইন্ড ক্যামেরা বার দেওয়া হয়েছে এবং এতে এজ-টু-এজ গ্লাসের সঙ্গে মেটাল বর্ডার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই নতুন ফোনগুলি আগের মডেলের তুলনায় 2x বেশি স্ক্র্যাচ রেজিস্টেন্স।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই দুটি ফোনে IP68 রেটিং রয়েছে। এই দুটি ফোনেই মেটাল ফ্রেম এবং বেজল লেস ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হয়েছে। Google Pixel 11 Pro ও Pro XL ফোনদুটি Canyon, Olive, Fog এবং Matte Obsidian কালার অপশনে পেশ করা হয়েছে। এর মধ্যে Google Pixel 11 Pro ফোনের ডায়মেনশন 152.7mm x 71.9mm x 8.4mm এবং ওজন 204 গ্ৰাম। অপরদিকে Pixel 11 Pro XL ফোনটির ডায়মেনশন 162.7mm x 76.5mm x 8.5mm এবং ওজন 226 গ্ৰাম।

ডিসপ্লে

কোম্পানির পক্ষ থেকে Google Pixel 11 Pro এবং Pixel 11 Pro XL ফোনে Super Actua display দেওয়া হয়েছে। এটি গুগলের নিজস্ব স্ক্রিন, যা রিফ্রেশ রেট, ব্রাইটনেস ও ডিউরেবিলিটির দিক থেকে যথেষ্ট উল্লেখযোগ্য। Pixel 11 Pro ফোনে 2856 × 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3-ইঞ্চির স্ক্রিন যোগ করা হয়েছে। অন্যদিকে 11 Pro XL ফোনটিতে 2992 × 1344 পিক্সেল রেজোলিউশন সহ 6.8-ইঞ্চির স্ক্রিন রয়েছে।

উভয় ফোনের ডিসপ্লে LTPO OLED প্যানেল দিয়ে তৈরি এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 3600nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনগুলির স্ক্রিন আগের জেনারেশনের তুলনায় 9% বেশি ব্রাইট। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।

পারফরমেন্স

এই ফোনদুটি Android 17 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য উভয় ফোনে কোম্পানির লেটেস্ট ও সবচেয়ে শক্তিশালী প্রসেসর Google Tensor G6 যোগ করা হয়েছে। এই 7-কোর প্রসেসর 2.65GHz থেকে 4.11GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য দুটি ফোনেই PowerVR C সিরিজের GPU রয়েছে।

নতুন Tensor G6 সম্পর্কে Google জানিয়েছে এটি আগের Tensor G5 চিপের তুলনায় 20 শতাংশ বেশি পাওয়ার এফিসিয়েন্ট। এর পাশাপাশি এই চিপের দৌলতে নতুন ফোনদুটিতে 25% ফাস্ট ব্রাউজিং পারফরমেন্স এবং 15% ফাস্ট অ্যাপ লোডিং উপভোগ করা যাবে। Pixel 11 Pro ও Pro XL ফোনে কম্পিউটেশন ফটোগ্রাফি এবং AI টাস্কের জন্য শক্তিশালী TPU দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই দুটি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/1.68 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর রয়েছে। 1/1.3-ইঞ্চি মাপের এই সেন্সর 1x থেকে 3x জুমের মধ্যে সুন্দর ডিটেইলস ক্যাপচার করতে পারে। এর সঙ্গে Pixel 11 Pro ও Pro XL ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 48MP 5x টেলিফটো লেন্স এবং 123° FoV এর ক্ষমতাসম্পন্ন 48MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য Pixel 11 Pro ও Pro XL ফোনে 42MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই সেন্সর f/2.2 অ্যাপার্চার ও 103° FoV সাপোর্ট করে। এই দুটি ফোনে 120x Pro Zoom সাপোর্ট রয়েছে, যা আজ পর্যন্ত কোনো পিক্সেল ডিভাইসে দেখা যায়নি। এছাড়াও এই ফোনদুটিতে Pro Stable Video এবং 8K ভিডিও রেকর্ডিং ফিচার দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাক‌আপের জন্য Google Pixel 11 Pro ফোনে 4850mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অপরদিকে Pixel 11 Pro XL ফোনটিতে 5115mAh ব্যাটারি রয়েছে। বর্তমান বড় ব্যাটারির ট্রেন্ডের যুগে এই ফোনদুটির ব্যাটারি কিছুটা ছোট মনে হতে পারে, তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 30 ঘন্টার চেয়েও বেশি ব্যাটারি লাইফ পাওয়া যাবে।

Pixel 11 Pro ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এক‌ইভাবে Pixel 11 Pro XL ফোনটি 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে Pixel 11 Pro ফোনটি মাত্র 30 মিনিটের মধ্যে 55% চার্জ হয়ে যাবে এবং Pixel 11 Pro XL ফোনটি আধ ঘন্টায় 75% চার্জ হতে সক্ষম। এছাড়াও এই দুটি ফোন 25W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।

AI ফিচার

Google Pixel 11 Pro এবং Pixel 11 Pro XL ফোনদুটি Android 17 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে বিভিন্ন উল্লেখযোগ্য AI ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই দুটি ফোনেই 7 বছর পর্যন্ত ওএস, সিকিউরিটি এবং পিক্সেল ড্রপ আপডেট পাওয়া যাবে। অর্থাৎ এই ফোনগুলি এখন থেকেই Android 24 অপারেটিং সিস্টেমের জন্য তৈরি।

এই ফোনদুটিতে Gemini Intelligence ,Gemini Nano, Gemini Live, Gemini Apps, Circle to Search, Live Translate, HiLight এবং Call Assist ফিচার রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে উভয় ফোনে Wi-Fi 7, Bluetooth 6, NFC এবং Google Cast দেওয়া হয়েছে।

Google Pixel 11 Pro এবং Pro XL ফোনের দাম

Google Pixel 11 Pro ফোনের দাম

ভারতে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 12GB RAM + 256GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 1,19,999 টাকা। ফোনটির 16GB RAM + 512GB Storage টপ মডেল 1,34,999 টাকা দামে পেশ করা হয়েছে।

Google Pixel 11 Pro XL ফোনের দাম

নতুন পিক্সেল সিরিজের সবচেয়ে বড় স্ক্রিন সহ এই ফোনটিও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। Pixel 11 Pro XL ফোনের 12GB RAM + 256GB Storage মডেল 1,34,999 টাকা দামে বাজারে আনা হয়েছে। এই ফোনটির 16GB RAM + 512GB Storage মডেল কেনার জন্য 1,49,999 টাকা খরচ করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here