Home খবর দুর্দান্ত ফিচারের সঙ্গে শীঘ্রই ভারতে লঞ্চ হবে Google Pixel 5a, ভারতীয় ওয়েবসাইটে হল লিস্টেড

দুর্দান্ত ফিচারের সঙ্গে শীঘ্রই ভারতে লঞ্চ হবে Google Pixel 5a, ভারতীয় ওয়েবসাইটে হল লিস্টেড

আপকামিং গুগল পিক্সেল সিরিজের নতুন ডিভাইস লঞ্চ সম্পর্কে ইতিমধ্যে খবর আসা শুরু হয়ে গেছে। কয়েক দিন আগে টিপস্টার Jon Prosser টুইট করে জানিয়েছিলেন এই বছর জুন মাসে আগামী গুগল পিক্সেল ডিভাইস লঞ্চ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। এবার পিক্সেল সিরিজের নতুন ফোন Google Pixel 5a সম্পর্কে নতুন খবর পাওয়া গেছে। ভারতের BIS সার্টিফিকেশন সাইটে এই ফোনটি দেখা গেছে, যার ফলে মনে করে হচ্ছে শীঘ্রই ফোনটি ভারতের মার্কেটে লঞ্চ করা হতে পারে। এই ফোনটির কোডনেম GROM2 হবে।

আরও পড়ুন: 8 এপ্রিল অনুষ্ঠিত হবে নোকিয়ার বড় ইভেন্ট, লঞ্চ হতে পারে Nokia X10 এবং Nokia X20

খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে Google Pixel 5a

Google Pixel 5a ফোনটি গত বছর লঞ্চ করা Google Pixel 4a এর আপগ্ৰেডেড ভার্সন। নতুন রিপোর্ট অনুযায়ী শীঘ্রই ভারতে ফোনটি পেশ করা হবে। বিখ্যাত টিপস্টার মুকুল শর্মা টুইটারে বিআইএস ওয়েবসাইটে লিস্টেড Google Pixel 5a ফোনটির একটি ছবি শেয়ার করেছেন। এই ফোনটির মডেল নাম্বার GROM2 এবং স্ক্রিনশট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি একটি গুগল ডিভাইস হবে। আগামী দিনে ভারতে ফোনটির সেল শুরু করে দেওয়া হবে।

Google Pixel 5a এর রেন্ডার

গত মাসে Google Pixel 5a এর সম্ভবত অফিসিয়াল রেন্ডার অনলাইনে লিক হয়েছিল। রেন্ডার দেখে জানা গেছে ফোনটির ডিজাইন Google Pixel 4a এর মতোই হবে, তবে এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এছাড়া শোনা যাচ্ছে Google Pixel 5a তে 6.2 ইঞ্চির ফ্ল‍্যাট ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হবে এবং ফোনটির ব‍্যাক প‍্যানেল প্লাস্টিক দিয়ে তৈরি হবে।

আরও পড়ুন: 30 মার্চ ভারতে লঞ্চ হবে শক্তিশালী POCO X3 Pro, এতে থাকবে 8GB RAM ও 5200mAh ব‍্যাটারী

সেলফির জন্য এর ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হবে এবং ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। প্রসেসর সম্পর্কে এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি তবে মনে করা হচ্ছে এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 700 সিরিজের কোনো চিপসেট দেখা যাবে।

ফোল্ডেবল Google Pixel ফোন 

এর আগে টিপস্টার জানিয়েছিলেন গুগল একটি ফোল্ডেবল ডিসপ্লেযুক্ত পিক্সেল ডিভাইসে কাজ করছে। The Elec এর রিপোর্ট অনুযায়ী গুগল ছাড়াও অন‍্যান‍্য কোম্পানি স‍্যামসাঙের কাছে ফোল্ডেবল ডিসপ্লে প‍্যানেলতৈরির জন্য অনুরোধ করেছে। রিপোর্ট থেকে আরও জানা গেছে গুগলের ফোল্ডেবল ওএল‌ইডি ডিসপ্লের সাইজ 7.6 ইঞ্চি হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন