Home খবর দুর্দান্ত ফিচারের সঙ্গে নতুন বছরে আসছে Google Pixel 6, সামনে এল পেটেন্ট

দুর্দান্ত ফিচারের সঙ্গে নতুন বছরে আসছে Google Pixel 6, সামনে এল পেটেন্ট

গুগল এই বছর তাদের পিক্সেল সিরিজের পঞ্চম প্রজন্মের স্মার্টফোন পিক্সেল 5 লঞ্চ করেছিল। এবার Google Pixel 6 সিরিজ সম্পর্কে গুজব ইন্টারনেটে আসা শুরু হয়ে গেছে। এখন শুধু দেখার অপেক্ষা যে এই সিরিজ‌ও Google Pixel 5 এর মতো মিড রেঞ্জে পেশ করা হবে কি না। গুগল এই প্রথম কোনো পিক্সেল ফোনের পেটেন্ট ফাইল করেছে। এই পেটেন্ট একটি আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা স্মার্টফোনের এবং আগামী দিনে এটিই Google Pixel 6 হতে পারে।

আরও পড়ুন: 7 জানুয়ারি হবে তুলকালাম, চাপে পড়বে চাইনিজ কোম্পানি : Lava

গুগলের কাছে এই মুহুর্তে চারটি ডিজাইনের পেটেন্ট আছে এবং এগুলির মধ্যে কোনো একটি ভবিষ্যতে পিক্সেল ফোন হতে পারে। আর এদের মধ্যে থেকে সত‍্যিই ভবিষ্যতে পিক্সেল ফোন হলে সেক্ষেত্রে ফোনে আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা দেখা যেতে পারে। তবে পেটেন্টে সরাসরি ইন ডিসপ্লে ক‍্যামেরা কথাটি লেখা নেই।

পেটেন্ট অনুযায়ী Google Pixel 6 এ একটি আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা লেন্স থাকতে পারে। এছাড়াও পেটেন্টে বলা হয়েছে Google Pixel 6 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপ পিক্সেল 5 এর মতোই হবে, অর্থাৎ সেট‌আপে দুটি ক‍্যামেরা সেন্সর ও একটি এল‌ইডি ফ্ল‍্যাশ থাকবে।

আরও পড়ুন: আরও একবার Jio কে পেছনে ফেলে এগিয়ে Airtel, জেনে নিন ঘটনা

2021 এ গুগল ছাড়া আরও কিছু মোবাইল কোম্পানি আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা সেন্সরযুক্ত ফোন লঞ্চ করতে পারে। ZTE Axon 20 5G প্রথমে আন্ডার ডিসপ্লে ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন যা মার্কেটে সেল পর্যন্ত করা হয়। দুর্ভাগ‍্যবশত গুগলের পেটেন্টে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি কিছু বলা হয়নি। তবে কিছু রিপোর্ট অনুযায়ী Google Pixel 6 এ 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজএবং কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 SoC দেখা যেতে পারে। ফোনটি 2021 এর দ্বিতীয় ছয় মাসে লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন