গত সপ্তাহে মোবাইল কোম্পানি লাভা সম্পর্কে আমরা একটি রিপোর্টে জানিয়েছিলাম কোম্পানি ভারতীয় মার্কেটে নতুন বাজি খেলতে চলেছে। জানা গেছে কোম্পানি দেশে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং এই ফোনগুলি স্পেসিফিকেশন ও স্টাইলের দিক থেকে যেমন সুন্দর হবে তেমনই দামের দিক থেকে অত্যন্ত সস্তা হবে। এবার কোম্পানি জানিয়ে দিয়েছে লাভা আগামী 7 জানুয়ারি তাদের পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে।
আরও পড়ুন: ভারতে আসছে শক্তিশালী Oppo Reno 5 Pro 5G, লঞ্চের আগেই ভারতীয় সাইটে হল লিস্টেড
লাভা মোবাইল তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে একটি টীজার ভিডিও শেয়ার করে জানিয়েছে কোম্পানি আগামী 7 জানুয়ারি ভারতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চে কোম্পানি ভারতের মার্কেটে নতুন স্মার্টফোন পেশ করবে। কোম্পানি এই আগামী ফোনগুলির নাম ঘোষণা না করলেও টীজারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে এই ফোনগুলি লঞ্চের পর ভারতের স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বড়সড় পরিবর্তন দেখা যাবে।
আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম লাভা 7 জানুয়ারি শুধুমাত্র স্মার্টফোন নয় বরং অন্য কিছু স্মার্টফোন অ্যাক্সেসরিজও পেশ করবে এবং এর মধ্যে উল্লেখযোগ্য হল একটি স্মার্ট ব্যান্ড। নতুন লাভা ফোনগুলি কোম্পানি অফলাইন ও অনলাইন উভয় প্ল্যাটফর্মে সেল এবং এর ফলে শাওমি, ভিভো ও ওপ্পোর মতো চীনা কোম্পানিগুলি চাপের মুখে পড়বে।
আরও পড়ুন: সামনে এল Samsung Galaxy A72 4G সম্পর্কে বড় তথ্য, জেনে নিন ফিচার
20 হাজার টাকারও কম হবে দাম
একটি রিপোর্ট অনুযায়ী কোম্পানি আগামী মাসে একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে তাদের স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। তবে এবিষয়ে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। কোম্পানি দাম সম্পর্কে জানিয়েছে যে আগামী চারটি ফোনের দাম 20 হাজার টাকার কম হবে।
টক্করের মুখে চীনা কোম্পানি
কোম্পানি যদি সত্যি সত্যিই 20 হাজার টাকারও কম দামে ফোন লঞ্চ করে তবে নিশ্চিন্তে ধরে নেওয়া যায় যে কম দামে সুন্দর ফিচারযুক্ত স্মার্টফোন লঞ্চ করে কোম্পানি আবারও শাওমি-রিয়েলমির মতো কোম্পানিগুলিকে চাপে ফেলার পরিকল্পনা করছে। সাধারণত লাভা মার্কেটে বাজেট ক্যাটাগরির স্মার্টফোন লঞ্চ করে থাকে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









