ইতিমধ্যে 2025 সালের Google এর এন্ট্রি লেবেলের Pixel ডিভাইসের বেশ কিছু লিক প্রকাশ্যে এসেছে। আমরা কয়েক সপ্তাহের রিপোর্টের মাধ্যমে Pixel 9a ফোনের স্পেসিফিকেশন, আমেরিকার দাম এবং মার্চের শেষের দিকে সম্ভাব্য লঞ্চ ডেট সম্পর্কে জানতে পেরেছি। এবার নতুন স্পেসিফিকেশন লিকের আভাস পাওয়া গেছে। Pixel 8a ফোনের সাক্সেসার হিসেবে আপকামিং ফোনটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে। নিচে লিস্টিং এবং আপকামিং ডিভাইসের অন্যান্য তথ্যের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
Google Pixel 9a এর EMVCo সার্টিফিকেশন
EMVCo সার্টিফিকেশন সাইটে Google Pixel 9a ফোনটি লিস্টেড হয়েছে এবং এর মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। আপকামিং ফোনটির GTF7P মডেল নাম্বার বা TG4 কোডনেম হবে। মনে করিয়েদিই আপকামিং ফোনের আগের লিক হওয়া রিয়েল-ওয়ার্ল্ড ছবিগুলিতেও একই GTF7P মডেল নাম্বার দেখা গিয়েছিল।
লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Google Pixel 9a ফোনটি Android 15 আউট-অফ-দ্যা-বক্স সহ লঞ্চ করা হবে। তবে গত বছর Google Pixel 9 সিরিজের অন্য ডিভাইস Android 14 সহ পেশ করা হয়েছিল।
নতুন লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Google Pixel 9a ফোনটি আগে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটি মার্চে লঞ্চ করা হবে এবং মাসের শেষের দিকে এর সেল শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই ফোনের 128GB স্টোরেজ অপশনের দাম $499 টাকা হবে, যা আগের মডেলের মতো লাগছে।
Google Pixel 9a এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Pixel 9a ফোনটিতে 6.28 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। এই ফোনটিতে 2,700 নিটস পীক ব্রাইটনেস এবং 1,800 নিটস HDR ব্রাইটনেস থাকতে পারে।
- ক্যামেরা: ফোনটিতে 48MP GN8 প্রাইমারি ক্যামেরা এবং Sony IMX712 আল্ট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। তবে ফ্রন্টে 13MP ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
- প্রসেসর: ফোনটিতে Google Tensor G4 চিপসেট দেওয়া হতে পারে, এটি আগের 8a মডেলের থেকে আপগ্রেড হতে চলেছে।
- ব্যাটারি: Pixel 9a ফোনটিতে 23W ওয়্যার এবং 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।








