Home খবর অনলাইনে লিক হল Google Pixel 9a ফোনের হ্যান্ডস-অন ভিডিও, দেখে নিন ডিটেইলস

অনলাইনে লিক হল Google Pixel 9a ফোনের হ্যান্ডস-অন ভিডিও, দেখে নিন ডিটেইলস

Google এর Pixel সিরিজের অধীনে আপকামিং Pixel 9a ফোনটি লঞ্চ করা হতে পারে। 19 মার্চ ফোনটি লঞ্চ করা হতে পারে এবং এরপর থেকেই সেল শুরু হয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে আসা Pixel 9a ফোনের মার্কেটিং ম্যাটেরিয়েলের মাধ্যমে এর ডিজাইন এবং প্রায় সমস্ত স্পেসিফিকেশন জানা গিয়েছিল। এবার লঞ্চের কিছু দিন আগেই ফোনের হ্যান্ডস-অন ভিডিও ক্লিপ ইন্টারনেটে লিক হয়ে গেছে।

Google Pixel 9a এর হ্যান্ডস-অন ভিডিও (লিক)

Google Pixel 9a সম্পর্কে জানা গেছে:

সম্প্রতি প্রকাশ্যে আসা Pixel 9a ফোনের মার্কেটিং ম্যাটেরিয়েলের মাধ্যমে এর কালার অপশন এবং বেশ কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছিল। এই ফোনটিতে Google Gemini সাপোর্ট, Theft Protection, এবং অন্যান্য ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। FCC সার্টিফিকেশন সাইটের মাধ্যমে এই ফোনটি Pixel 9 সিরিজের মতো স্যাটেলাইট কানেক্টিভিটি সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।

রিপোর্ট অনুযায়ী Google Pixel 9a ফোনটি আমেরিকাতে 128GB মডেলের দাম $499 অর্থাৎ প্রায় 43,500 টাকা এবং 256GB স্টোরেজ অপশনের দাম $599 অর্থাৎ প্রায় 52,300 টাকা রাখা হতে পারে। এই 256GB স্টোরেজ অপশন টপ মডেলের জন্য মনে করা হচ্ছে, কারণ Pixel 8a ফোনটি $559 অর্থাৎ প্রায় 48,800 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

19 মার্চ Pixel 9a ফোনটি লঞ্চ করা হবে এবং 26 মার্চ থেকেই সেল শুরু হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি ভারতীয় বাজারেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ভারতে Pixel 8a ফোনটির দাম 52,999 টাকা থেকে শুরু হত।