গুগল সরিয়ে দিল “নজরদারি” করা 25টি মোবাইল অ্যাপ, ফোন থেকে এখনই করুন Uninstall

যেসব অ্যাপ ইউজারদের ফোন থেকে ডেটা চুরি করে Google আরও একবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। ফ্রেঞ্চ সিকিউরিটি ফার্ম অ্যাভিনার রিপোর্টের পর এই বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিনটি তাদের Google Play Store থেকে 25টি অ্যাপ রিমুভ করে দিয়েছে। গত মাসেও গুগল এক‌ইভাবে 30টি জনপ্রিয় অ্যাপের বিরুদ্ধে এক‌ই পদক্ষেপ নিয়েছিল। এইসব অ্যাপে ম‍্যাল‌ওয়ার ধরা পড়ার পর গুগল তাদের প্লে স্টোর থেকে অ্যাপগুলি সরিয়ে দিয়েছে যাতে কেউ আর নতুন করে অ্যাপগুলি ইনস্টল করতে না পারে। কিন্তু যেইসব ইউজারদের ফোনে আগে থেকে এই অ্যাপগুলি ইনস্টল করা আছে এবার তাদের নিজের সুরক্ষার কথা মাথায় রেখে নিজেদের ফোন থেকে অ্যাপগুলি আন‌ইনস্টল করতে হবে।

সিকিউরিটি ফার্মের রিপোর্ট অনুযায়ী এইসব অ্যাপগুলির ম‍্যাল‌ওয়ার ফেসবুক লগইন ডিটেইলস রেকর্ড করে রাখত। ইউজারদের ডেটা সিকিউরিটির দিক থেকে অ্যাপগুলি যথেষ্ট বিপজ্জনক এবং এই কারণেই গুগল অ্যাপগুলি তাদের প্লে স্টোর থেকে রিমুভ করেছে। এইসব অ্যাপগুলি মিলিতভাবে 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষের‌ও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এর মধ্যে আবার এমনও অ্যাপ আছে যা 5,00,000 মোবাইলে ইনস্টল করা হয়েছে।

গুগল প্লে স্টোর থেকে রিমুভ করা বেশিরভাগ অ্যাপ‌ই ইউটিলিটি ক‍্যাটাগরির। সমস্ত অ্যান্ড্রয়েড ইউজারদের সতর্ক করার জন্য আমরা এই 25টি অ্যাপেল একটি লিস্ট তৈরি করেছি। এর মধ্যে কোনো অ্যাপ যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তবে এখুনি সেটি আন‌ইনস্টল করে দিন।

APPSINSTALLS
Super Wallpapers Flashlight5,00,000
Padenatef5,00,000
Wallpaper Level1,00,000
Contour level wallpaper1,00,000
iPlayer & iWallpaper1,00,000
Video Maker1,00,000
Color Wallpapers1,00,000
Super Bright Flashlight1,00,000
Solitaire Game1,00,000
Accurate Scanning of QR Code50,000
Classic card game50,000
Junk file cleaning50,000
Synthetic Z50,000
File manager50,000
Composite Z50,000
Screenshot capture10,000
Daily Horoscope Wallpapers10,000
Wuxia reader10,000
Plus weather10,000
Anime Live wallpaper100
iHealth Step CounterN/A
com.tqyapp.fictionN/A

Evina এর বক্তব্য অনুযায়ী ইউজাররা এর মধ্যে থেকে কোনো অ্যাপ ওপেন করলে হ‍্যাকারদের কাছে খবর চলে যায় যে ইউজার কোন অ্যাপ ওপেন করেছে এবং তৎক্ষণাৎ কোন অ্যাপ ফোনে ওপেন আছে। সাইবার সিকিউরিটি ফার্মের রিপোর্ট অনুযায়ী ফোনে ফেসবুক অ্যাপ ওপেন থাকলে এইসব অ্যাপের ম‍্যাল‌ওয়ার ফেসবুক লোড করতে পারে এমন ব্রাউজার লঞ্চ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here