Haier Appliances India ভারতে তাদের নতুন প্রিমিয়াম OLED টিভি সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে ভারতীয় ইউজারদের জন্য C90 এবং C95 OLED টিভি পেশ করা হয়েছে। এই টিভিগুলি প্রিমিয়াম ডিজাইন এবং অ্যাডভান্স ফিচার সহ লঞ্চ করা হয়েছে। বিশেষ করে এই টিভিগুলি ভারতীয় মডার্ন বাড়িগুলির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক C90 এবং C95 OLED টিভির দাম ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Haier C90 এবং C95 OLED টিভির স্পেসিফিকেশন
শক্তিশালী OLED ডিসপ্লে এবং প্রিমিয়াম ডিজাইন
Haier C90 OLED টিভি সিরিজটি 55”, 65” এবং 77” ইঞ্চির স্ক্রিন সাইজে লঞ্চ করা হয়েছে। তবে C95 OLED টিভি 55” এবং 65” ইঞ্চির ভেরিয়েন্টে সেল করা হবে। এই টিভিগুলো বেজেল-লেস আল্ট্রা-স্লিম মেটাল ফ্রেম, প্রিমিয়াম স্বিভেল স্ট্যান্ড এবং Dolby Vision IQ ও HDR 10+ এর মতো অ্যাডভান্স ফিচার সহ পেশ করা হয়েছে, এর ফলে সিনেমা হলের মতো ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই টিভির Dolby Vision IQ এবং HDR 10+ টেকনোলজি রিয়েল-টাইমে ব্রাইটনেস ও কালার অ্যাডজাস্ট করে। MEMC টেকনোলজির মাধ্যমে অ্যাকশন সিনগুলো অনেক বেশি স্মুথ হয়ে ওঠে, অন্যদিকে ওয়াইড ভিউইং অ্যাঙ্গেলের কারণে যে কোনো দিক থেকে অসাধারণ ছবি উপভোগ করা যায়।
অসাধারণ সাউন্ড কোয়ালিটি
Haier C95 OLED টিভিতে 2.1 চ্যানেলের সাউন্ড সিস্টেম, Dolby Atmos এবং Harman Kardon টিউনিং রয়েছে, এর ফলে ইউজাররা থ্রি-ডায়মেনশনাল সাউন্ড উপভোগ করতে পারবেন। অন্যদিকে C90 সিরিজের 77 ইঞ্চির ভেরিয়েন্টে 65W সাউন্ড আউটপুট, তবে অন্যান্য ভেরিয়েন্টে 50W সাউন্ড আউটপুট পাওয়া যায়। এছাড়া dbx-tv টেকনোলজির সাহায্যে সাউন্ড আরও ক্লিয়ার ও রিচ হয়ে যায়।
গেমারদের জন্য পারফেক্ট টিভি
Haier C95 OLED TV তে 144Hz রিফ্রেশ রেট, VRR (Variable Refresh Rate) এবং ALLM (Auto Low Latency Mode) এর মতো উন্নত ফিচার রয়েছে, ফলে গেমিঙের ক্ষেত্রে অত্যন্ত স্মুথ ও রেসপন্সিভ হয়ে ওঠে। অন্যদিকে C90 OLED TV তে 120Hz রিফ্রেশ রেট এবং AMD FreeSync Premium সাপোর্ট রয়েছে, এটি স্ক্রিন টিয়ারিং ও ল্যাগিংয়ের মতো সমস্যাগুলি থেকে সুরক্ষিত রাখে।
স্মার্ট টিভি ফিচার এবং কানেক্টিভিটি
এই টিভিতে Google TV ইন্টারফেস, হ্যান্ডস-ফ্রি ভয়েস কন্ট্রোল, 3GB RAM, 32GB স্টোরেজ, WiFi 6, Bluetooth 5.2, HAICAST এবং Chromecast বিল্ট-ইনের মতো আধুনিক ফিচারগুলি রয়েছে। একইসঙ্গে পরিবেশবান্ধব সোলার-পাওয়ার্ড রিমোটও দেওয়া হয়েছে, ফলে USB Type-C এর মাধ্যমে চার্জ করা যাবে।
Haier C90 এবং C95 OLED টিভির দাম এবং সেল
1 মে থেকে Haier C90 এবং C95 OLED টিভির সেল শুরু হয়ে গেছে। ইউজাররা Haier India ওয়েবসাইট, গুরুত্বপূর্ণ ইলেক্ট্রনিক স্টোর, অনলাইন শপিং সাইট এবং দেশ জুড়ে অফলাইন রিটেইল চ্যানেলের মাধ্যমে টিভিগুলি কেনা যাবে।
- Haier C90 OLED TV এর দাম 1,29,990 টাকা থেকে শুরু।
- Haier C95 OLED TV এর দাম 1,56,990 টাকা থেকে শুরু।










