Electric Scooter এর মতো ফিচারসহ লঞ্চ হল Hero এর দুটি বিদ্যুৎচালিত সাইকেল, ফুল চার্জে পাওয়া যাবে 35KM রেঞ্জ

Hero Electro ইন্ডিয়াতে নিজের দুটি ইলেকট্রিক সাইকেল পেশ করেছে। এই দুটি মাউন্টেন বাইসাইকেল F2i এবং F3i নামের সাথে মার্কেটে প্রবেশ করেছে। কোম্পানি এই বাইক দুটিকে শহর এবং গ্রামে বসবাসকারী লোকেদের আরামদায়ক যাত্রা‌র অনুভূতি প্রদান করার জন্য প্রস্তুত করেছে। এর সাথেই কোম্পানি এই প্রোডাক্টের সাথে যুব সমাজকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আসুন জেনে নেওয়া যাক এই দুটি বাইসাইকেলের দাম, স্পেসিফিকেশন্স এবং চার্জিং স্পীড সম্পর্কিত সম্পূর্ণ তথ্য।

আরও পড়ুন: এই কোম্পানি একসঙ্গে পেশ করল একটি e-bike এবং দুটি e-Scooter, ফুল চার্জে পাওয়া যাবে 120KM পর্যন্ত রেঞ্জ

Hero F2i এবং Hero F3i এর রেঞ্জ এবং ফিচার

Hero F2i এবং Hero F3i এর ফিচার এবং স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই বাইসাইকেল দুটি ফুল চার্জে 35 কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ প্রদান করে। এছাড়া সাইকেলে 7 গিয়ারের স্পীড পাওয়া যাবে। আবার এই বাইসাইকেল গুলিতে 100 মিমির সাস্পেনশন সহ 27.5-ইঞ্চি এবং 29 ইঞ্চির ডবল অ্যালয় দেওয়া হয়েছে। এর সাথেই এই সাইকেলে ডুয়াল ডিস্ক ব্রেক সহ রাইডিঙের জন্য সমস্ত প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

এই দুটি মাউন্টেন ই-বাইকে হাই ক‍্যাপাসিটির IP67 রেটেড ওয়াটার রেসিসটেন্স প‍্যাক সহ 6.4Ah এর ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই ব‍্যাটারি‌র সাহায্যে 250W এর মোটরটি টর্ক উৎপাদন করে। এছাড়া প‍্যাডেলের মাধ্যমে 35 কিলোমিটারের রেঞ্জ পাওয়া যায় এবং থ্রটলের মাধ্যমে 27 কিলোমিটারের রেঞ্জ পাওয়া যায়। এছাড়া এই বাইসাইকেলে ক্রুজ কন্ট্রোল এবং ম‍্যানুয়াল কন্ট্রোল ফিচার পাওয়া যাবে।

আরও পড়ুন: Jio আবারও হতাশ করল কোম্পানির গ্রাহকদের, চুপিসারে বন্ধ করে দিল সবচেয়ে সস্তা রিচার্জ‌ প্ল্যান

প্রাইস

এই ইলেকট্রিক সাইকেলের দামের কথা বলা হলে হিরো এফ 2 আই-এর দাম 39,999 টাকা এবং এফ 3 আই-এর দাম 40,999 টাকা। Hero F2i and F3i ইলেকট্রিক MTB সাইকেল দুটিকে লেক্ট্রো নেট‌ওয়ার্কের 600 ডিলারের মাধ্যমে কেনা যাবে। এর সাথেই এই সাইকেল গুলিকে কোম্পানি‌র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন‌ও কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here