আজকের ডিজিটাল যুগে দাঁড়িয়েও ভারতে বহু মানুষ কীপ্যাড ফোন ব্যাবহার করে। বাড়ির বয়স্ক সদস্যরা এবং স্বল্প শিক্ষিত মানুষদের কাছে স্মার্টফোন বেশ ঝঞ্ঝাটের একটি বিষয়। এই ধরনের ইউজাররা শুধুমাত্র কল ধরা এবং ফোন করার জন্যই ফোন ব্যাবহার করেন। এইসব মানুষদের উদ্দেশ্য করে Nokia কোম্পানির ফোন প্রস্তুতকারী ব্র্যান্ড HMD দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে। ভারতে এই ফোনদুটি HMD 100 এবং HMD 101 নামে পেশ করা হয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
কোম্পানির নতুন HMD 100 ফোনটির দাম রাখা হয়েছে 949 টাকা এবং এই ফোনটি Grey ও Red কালার অপশনে সেল করা হবে। অপরদিকে HMD 101 ফোনটি 1,049 টাকা দামে এবং Blue ও Grey কালার অপশনে পেশ করা হয়েছে। ইতিমধ্যে ভারতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, শপিং সাইট এবং বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে।
HMD 100: সলিড বিল্ডের কীপ্যাড ফোন
HMD 100 ফোনটি একটি সাধারণ অথচ শক্তিশালী মোবাইল, এই ফোনটি দৈনন্দিন ব্যাবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই টাফ বিল্ডের কীপ্যাড ফোনটি হাত থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। ফোনটিতে 800mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী যারা কম ফোন ব্যাবহার করেন তাঁরা 7 দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন। এই ফোনে Dual LED টর্চ যোগ করা হয়েছে, যা যথেষ্ট উপযোগী হবে বলে আশা করা হচ্ছে।
বিনোদনের জন্য HMD 100 ফোনে রেডিও হয়েছে। এই Wireless FM ব্যাবহার করার জন্য কোনো হেডফোন বা জ্যাক কানেক্ট করার প্রয়োজন নেই। এই ফোনের Phone Talker এবং Time Talker এর মতো ফিচারগুলি বয়স্ক মানুষদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হবে। এই ফিচার ফোনের ফিচার পড়ে শোনাতে সক্ষম। এতে 10 ভারতীয় ভাষায় টাইপ এবং 23 ভাষায় রীড করা যায়। সবচেয়ে বড় কথা এই কীপ্যাড ফোনে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাওয়া যাবে।
HMD 101: এন্টারটেইনমেন্ট সহ ফিচার ফোন
যারা ফিচার ফোনে পছন্দের গান শুনতে চান তাদের জন্য HMD 101 ফোনে MP3 প্লেয়ার যোগ করা হয়েছে। এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে, ফলে ইউজাররা তাদের পছন্দের গান স্টোর করে রাখতে পারবেন। এছাড়াও এই ফোনে Wireless FM এবং রেকর্ডিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এতে Auto Call Recording ফিচার যোগ করা হয়েছে।
এই কীপ্যাড ফোনেও Dual LED টর্চ রয়েছে। এর সঙ্গে Phone Talker এবং Wide Language Support এর মতো অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাওয়া যাবে। এই ফোনে 1.77 ইঞ্চির কালার স্ক্রিন যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে একবার ফুল চার্জে এক সপ্তাহের চেয়েও বেশি স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
যেসব ইউজাররা ইন্টারনেট ব্যাবহার করেন না মূলত তাদের জন্য এই নতুন ফোনগুলি যথেষ্ট উপযোগী হয়ে উঠবে। যারা শুধুমাত্র কল, ম্যাসেজ এবং গান শোনার জন্য ফোন ব্যাবহার করতে চান তাঁরা এই দুটি কীপ্যাড ফোন কিনতে পারেন। তবে ফোনগুলিতে 4G কানেক্টিভিটি ফিচার থাকলে ভালো হত। জানিয়ে রাখি কোম্পানির কাছে আগে থেকে বেশ কিছু 4G ফিচার ফোন রয়েছে।











