Home খবর লঞ্চ হল AI অ্যাসিস্ট্যান্ট সহ HMD 2660 Flip Senior Edition ফোন, জেনে নিন দাম এবং ফিচার

লঞ্চ হল AI অ্যাসিস্ট্যান্ট সহ HMD 2660 Flip Senior Edition ফোন, জেনে নিন দাম এবং ফিচার

বয়স্ক ইউজারদের কথা মাথায় রেখে HMD নতুন HMD 2660 Flip Senior Edition ফিচার ফোন লঞ্চ করেছে। এই ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব হল এই ফোনের ‘Mary’ AI অ্যাসিস্ট্যান্ট। এটি ইউজারদের সঙ্গে কথা বলা, গল্প করা এবং মেমরি গেম খেলার মতো বিভিন্ন কাজে সাহায্য করবে। আপাতত HMD 2660 Flip Senior Edition ফোনটি ইউকেতে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

HMD 2660 Flip Senior Edition ফোনের দাম

HMD 2660 Flip Senior Edition ফোনের দাম 79.99 ব্রিটিশ পাউন্ড অর্থাৎ প্রায় 10,200 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Cosy Black কালার অপশনে পেশ করা হয়েছে। আপাতত এই ফোনটি HMD এর ইউকে অনলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে।

HMD 2660 Flip Senior Edition ফোনের Mary AI অ্যাসিস্ট্যান্ট

HMD 2660 Flip Senior Edition ফোনের ইন্টারফেসে Mary নামক AI অ্যাসিস্ট্যান্ট রয়েছে। বিশেষভাবে বেশি বয়সী ইউজারদের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। এটি সহজ সরল ভাষায় কথা বলে এবং কথাবার্তার সময় ইউজারদের উত্তর দেওয়ার জন্য সময় দেয়।

এই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে প্রকৃতি ও ইতিহাসের মতো সাধারণ বিষয়ে কথাবার্তা বলা যায়। এটি গল্প শোনাতে পারে এবং স্মৃতিশক্তি সংক্রান্ত গেম‌ও খেলতে পারে। এর পাশাপাশি আগের কথার কিছু অংশ মনে রেখে এটি ভবিষ্যতে নিজেকে আরও উপযোগী করে তোলে।

AI অ্যাসিস্ট্যান্ট ব্যাবহার করার জন্য ইউজারদের ফোনের মেনুতে Mary খুঁজে কল বাটন টিপতে হবে। প্রথমবার অ্যাক্টিভেশনের পর প্রত্যেকবার লগ‌ইন বা পাসওয়ার্ড প্রয়োজন হবে না। এই সার্ভিস 24 ঘন্টা ব্যাবহার করা যায়।

HMD 2660 Flip Senior Edition ফোনটি কিনলে Mary AI এর সঙ্গে প্রথম পাঁচ ঘন্টার কথাবার্তা বিনামূল্যে অ্যাক্সেস করা যায়। এর পর এই সার্ভিস চালু রাখার জন্য প্রতি মাসে 19.90 ইউরো অর্থাৎ প্রায় 2,000 টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তবে এই ফির মধ্যে সাধারণ মোবাইল নেটওয়ার্ক বা কেরিয়ার চার্জ ধার্য নয়।

কোম্পানি জানিয়েছে এই সাবস্ক্রিপশন নিজে থেকে রিনিউ হয় না। ইউজাররা এটির সাবস্ক্রিপশন না নিলে বা ব্যাবহার বন্ধ করে দিলেও ফোনের মাধ্যমে কল করা বা অন্যান্য সমস্ত ফিচার ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না।

HMD 2660 Flip Senior Edition ফোনের স্পেসিফিকেশন

HMD 2660 Flip Senior Edition ফোনে ক্ল্যামশেল অর্থাৎ ফ্লিপ ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনে 2.8-ইঞ্চির QVGA প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনের রেজোলিউশন 320 x 240 পিক্সেল। ফোনটির বাইরের দিকে 1.77-ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিনের রেজোলিউশন 160 x 128 পিক্সেল। এই ফোনে বড় ফিজিক্যাল বাটন সহ কীপ্যাড রয়েছে। এর সাহায্যে সহজেই নাম্বার ডায়াল ও মেনু ব্যাবহার করা যাবে।

HMD 2660 Flip Senior Edition ফোনে 1GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Unisoc T107 সিঙ্গেল-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 48MB RAM এবং 128MB স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 32GB পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটি S30+ অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট রয়েছে।

ফটোগ্রাফির জন্য HMD 2660 Flip Senior Edition ফোনে LED ফ্ল্যাশের সঙ্গে VGA রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক, ওয়্যারলেস FM রেডিও, MP3 প্লেয়ার, Bluetooth 4.2, USB Type-C এবং 4G VoLTE সাপোর্ট রয়েছে। এই ফোনে 1,450mAh রিমুভেবল ব্যাটারি যোগ করা হয়েছে। এর ফলে এই ফোনে 2G নেটওয়ার্কে 20 ঘন্টা পর্যন্ত এবং 4G নেটওয়ার্কে 6.5 ঘন্টা পর্যন্ত টকটাইম পাওয়া যাবে।