HMD তাদের ইউনিক Fusion Venom edition স্মার্টফোনের ঘোষণা করেছে। এর জন্য কোম্পানি সোনী পিকচার্সের ভেনম: দা লাস্ট ডান্স মুভির সঙ্গে হাত মিলিয়েছে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনটিকে “আল্টিমেট সিম্বায়োটিক ফোন” বলে সম্বোধন করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন প্রোডাক্টের টিজার, সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে।
HMD Fusion Venom edition এর ডিজাইন
- ভেনম: দা লাস্ট ডান্স ফিল্মটি আগামী 25 অক্টোবর লঞ্চ হতে চলেছে। এই মুভি সিরিজের ফ্যানরা HMD ফিউশন ফোনটির গ্লোবাল লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
- সমস্ত স্পেশাল এডিশন ফোনের মতোই HMD ফিউশন ভেনম ফোনেও বেশ কিছু পরিবর্তন করা হবে। এর ফোনটির নতুন কালার, স্টোক ওয়ালপেপার এবং নতুন অ্যাক্সেসারিজ যোগ করা হতে পারে।
- সোশ্যাল মিডিয়া সাইট এক্সে মাধ্যমে করা পোস্টের টিজার ভিডিওতে দেখানো হয়েছে ভেনম (সিম্বায়োট) ফোনকে কভার করে ফেলেছে। এটি গ্রে শেডে দেখা গেছে।
- এটি ভেনম ফিউশন ফোনের মতোই ফ্ল্যাশলাইট মডিউল, 5W ওয়্যারলেস চার্জিং মডিউল, রাগড বা ফাঙ্কি কালারফুল কেসের মতো অপশনে পেশ করা হতে পারে।
- ফোনটির সঙ্গে ওপেন সোর্স ফিউশন কিট হার্ডওয়্যার-সফটওয়্যার কিট এবং জেন2 রিপেয়ারেবিলিটি মতো ফিচার দেওয়া হবে।
🕷️ Superfans, you’re in for a treat! We’ve got something dark, daring, and seriously next-level arriving this weekend. Think you can handle it? 👊
Venom: The Last Dance hits the cinemas on October 25th. #HMDFusionXVenom:The Last Dance#ShotOnHMD #HMDFusion @venommovie pic.twitter.com/rloX1oLi7n
— HMD (@HMDdevices) October 20, 2024
HMD Fusion Venom edition এর স্পেসিফিকেশন
HMD Fusion Venom এডিশনে ভ্যানিলা ফিউশন ফোনের মতোই স্পেইফিকেশ্ন থাকতে পারে। এই ফোনের স্পেসিফিকেশন নিচে জানানো হল।
- ডিসপ্লে: HMD Fusion স্মার্টফোনটিতে 6.56 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং 600 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট, 12GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হতে পারে। ফোনটিতে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত পারফরমেন্স পাওয়া যাবে। অন্যদিকে ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ কাজ করতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 33W ওয়্যার ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে 108 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা যোগ করা হতে পারে।
- অন্যান্য: এই ফোনটিতে IP54 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম সাপোর্ট, ব্লুটুথ 5.1 এবং USB টাইপ-C পোর্ট এর মতো ফিচারগুলি দেওয়া হতে পারে। ফোনটির সঙ্গে ইউজারদের নিজের থেকে ঠিক করার জন্য টেকনোলজি দেওয়া হবে।
