লো বাজেটে Nokia নতুন চাল চাললো, নোকিয়া G10 আর G20 এর দামে Xiaomi-Realme কে দেবে টক্কর

HMD Global দ্বারা আজ আয়োজিত করা বড়ো ইভেন্টে কোম্পানি নতুন নোকিয়া স্মার্টফোন পেশ করল। এই ইভেন্টে কোম্পানি 6 টা নতুন নোকিয়া ফোন থেকে পর্দা তুলল যা বহু প্রতিক্ষিত X সিরিজ, C সিরিজ আর G সিরিজের স্মার্টফোন। এর‌ই সাথে এই স্মার্টফোন গুলিকে লো বাজেট এবং মিড রেঞ্জ সেগমেন্টে আনা হয়েছে। লঞ্চ করা ফোনের মধ্যে এক্স 10, এক্স 20, সি 10, সি 20, জি 20 আর জি 10 স্মার্টফোন থাকছে। কোম্পানি এখন ফোনের ভারতে উপলব্ধতা আর দাম সম্পর্কে কোনো তথ্য জানায়নি। কিন্তু আশা করা যায় যে আগামী দিনে এই ফোন গুলি ভারতীয় মার্কেটেও পেশ করা হবে।

ডিজাইন

যদি কথা বলা হয় লুক সম্পর্কে তাহলে Nokia G10 আর Nokia G20 দুটিই এক‌ইরকম প্রায়। এই ফোনকে ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সাথে লঞ্চ করেছে। এই ফোনের তিন দিক বেজলস যুক্ত। আবার বটমে দুটি ডিভাইসেই অল্প মোটা চিন পার্ট আছে, যার মধ্যে নোকিয়া এর ব্র‍্যান্ডিং দেখা যাবে। এছাড়া রিয়ারে সার্কুলার শেপে ক‍্যামেরা আছে। Nokia G10 তে ট্রিপল আর Nokia G20 তে কোয়াড ক‍্যামেরা সেট‌আপ আছে। এছাড়া নোকিয়া জি10 এ রাইট সাইডে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড আছে। এছাড়া রাইট সাইডে ভলিউম বাটন‌ও আছে। অন‍্যদিকে নোকিয়া জি20 তে রাইট সাইডে ভলিউম বাটন এবং অন-অফ বাটন আছে।

Nokia G10 এবং G20 এর ডিসপ্লে

যদি কথা বলা হয় জি-সিরিজের মধ্যে পেশ করা Nokia G10 আর Nokia G20 এর তো এর ডিসপ্লে সাইজ এক‌ইরকম। দুটি ফোনেই 6.5 ইঞ্চির এইচডি+ ভি নচ ডিসপ্লে আছে। ডিসপ্লে 20:9 আস্পেক্ট রেশিও সাপোর্ট এর সাথে আসে। এর সাথেই এই দুটো ফোনেই ব্রাইটনেস বুস্ট নামের বিশেষ ফিচার দেওয়া আছে।

Nokia G10 আর Nokia G20 এর প্রসেসিং পাওয়ার

দুটি ফোনে প্রসেসিং পাওয়ার জন্য মিডিয়াটেক এর প্রসেসর দেওয়া হয়েছে। কিন্তু দুটি ফোনে আলাদা প্রসেসর আছে। নোকিয়া জি10 ফোনটি অক্টাকোর মিডিয়াটেক হেলিয়ো জি25 প্রসেসর যুক্ত। আবার জি20 ফোনে মিডিয়াটেক হেলিয়ো জি35 প্রসেসর দেওয়া আছে। Nokia G10 তে 3GB র‍্যামের সাথে 32GB এর স্টোরেজ এবং 4GB র‍্যাম আর 64GB এর স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া Nokia G20 তে 4GB র‍্যামের সাথে 64GB এবং 128GB এর স্টোরেজ দেওয়া আছে। এর সাথেই দুটি ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Nokia G10 আর Nokia G20 এর ব‍্যাটারী

জি10 আর জি20 দুটি ফোনের ব‍্যাটারী 5,050 এম‌এএইচ এর হতে পারে আর কানেক্টিভিটি অপশন হিসেবে ব্লুটুথ, ওয়াইফাই আর ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে। এছাড়া ফোনে গুগল অ্যাসিস্টেন্ট বাটন‌ও দেওয়া আছে। ফোনের ব‍্যাটারী টাইপ সি এর মাধ্যমে চার্জ করার অপশন পাবেন।

Nokia G10 আর Nokia G20 এর ক‍্যামেরা

Nokia G10 তে ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 13MP প্রাইমারি সেন্সর + 2MP ম‍্যাক্রো সেন্সর +2MP ডেপ্থ সেন্সর আছে। আবার ভিডিও কলিং আর সেল্ফি এর জন্য ফোনে 8MP এর ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে নাইট মোড আর পোট্রেট মোড‌ ফিচার্স‌ আছে। আবার Nokia G20 এর রিয়ারে কোয়াড ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে। এই সেট‌আপে 48 এমপি এর প্রধান সেন্সর, 2এমপি UW সেন্সর, 2 এমপি ম‍্যাক্রো আর 2 এমপির ডেপ্থ সেন্সর আছে। আবার ভিডিও কলিং আর সেল্ফি এর জন্য ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

দাম

Nokia G10 স্মার্টফোনকে 139 ইউরো (প্রায় 12,300 টাকা) শুরুর দিকে দাম থাকবে, আর এই দামেই লঞ্চ হবে। এই দামে এই স্মার্টফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টটি পাওয়া যাবে। এর সাথেই Nokia G20 কে 159 ইউরো (প্রায় 14,300 টাকা) এর শুরুর দিকের দামে লঞ্চ করা হবে। এই দাম এই স্মার্টফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here