গোটা বিশ্বে সেল করা হবে ‘Made in India’ Nokia ফোন, পিছিয়ে পড়বে চীনা স্মার্টফোন

আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ফোনের মার্কেটে সবচেয়ে পুরোনো কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানি কিছু দিন আগে ভারতে মাত্র 3,399 টাকা দামে Nokia 5310 ফোনটি লঞ্চ করেছে। কোম্পানির এই Nokia 5310 একটি ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন যা সম্পূর্ণভাবে ভারতে তৈরি করা হয়েছে। India manufacturing সম্পর্কে কোম্পানি জানিয়েছে এবার তারা ভারতেই মোবাইল ফ‍্যাক্টরী তৈরির পরিকল্পনা করছে। এরপর শুধুমাত্র ভারতে নয় বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানি ভারতে তৈরি স্মার্টফোন সেল করবে।

নোকিয়ার এই স্ট্র‍্যাটেজির কথা নোকিয়ার মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট সনমিত সিং কোচর দি মোবাইল ইন্ডিয়ানে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। জানিয়ে রাখি এইচ‌এমডি গ্লোবাল ফিনল্যান্ডের কোম্পানি এবং নোকিয়া ব্র‍্যান্ডের ফোন এই কোম্পানিই তৈরি করে। এই মুহুর্তে দাঁড়িয়ে স্মার্টফোন জগতে নোকিয়া ব্র‍্যান্ডের এইচ‌এমডি গ্লোবাল ইউরোপের ফিনল্যান্ডের একমাত্র কোম্পানি।

পুরো পৃথিবীতে বেচা হবে ‘Made in India’ নোকিয়া ফোন

নোকিয়ার আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত দুনিয়ার সবচেয়ে বড় মোবাইল বাজার এবং ভারতীয় মার্কেট নোকিয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সনমিত সিঙের বক্তব্য থেকে জানা গেছে এই মুহুর্তে দাঁড়িয়ে ভারতীয় ইউজারদের ব‍্যবহৃত 99 শতাংশ ফোন‌ই ভারতে তৈরি করা হয়। দেশে গ্লোবাল ম‍্যানুফ‍্যাকচারিং হাব তৈরি সম্পর্কে কোম্পানির তরফ থেকে জানা গেছে ভারত যত দ্রুত গতিতে এবং যত উন্নতির দিকে এগিয়ে চলেছে তা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ভারত বিশ্বের সবচেয়ে বড় মোবাইল নির্মাণকারীতে পরিণত হবে।

এইচ‌এমডি গ্লোবালের পক্ষ থেকে তিনি বলেন নোকিয়া ভারতে তাদের ফোন ম‍্যানুফ‍্যাকচার করার পরিকল্পনা করছে। কোম্পানি চাইছে আগামী দিনে তাদের ফিচার ফোন ও স্মার্টফোন ভারতেই বানাতে এবং এখান থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ফোন পাঠানো হবে। অর্থাৎ আশা করা যায় খুব তাড়াতাড়ি “Made in India” ট‍্যাগযুক্ত নোকিয়া ফোন মার্কেটে পাওয়া যাবে।

শুরু হয়ে গেছে Nokia 5.3 এর প্রোডাকশন

ভারতে চাইনীজ ফোনের রমরমা মার্কেট শেয়ার সম্পর্কে সনমিত সিং বলেছেন নোকিয়া ফোন চাইনীজ ফোনকে টেক্কা দিতে সক্ষম। এমনকি শুধু চাইনীজ ফোন‌ই নয়, খুব তাড়াতাড়ি নোকিয়া অন‍্যান‍্য দেশের অন‍্যান‍্য ব্র‍্যান্ডকেও কড়া প্রতিযোগিতার মুখে ফেলবে। জানিয়ে রাখি শুধুমাত্র Nokia 5310 নয়, ভারতে কোম্পানির ভারতে Nokia 5.3 এর প্রোডাকশন‌ও শুরু হয়ে গেছে। এই ফোনটি আগামী মাসে মার্কেটে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বড় কথা এই ফোনটি একটি সম্পূর্ণভাবে এদেশে তৈরি স্মার্টফোন হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here